আপনি পড়ছেন

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দিয়ে ৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি-সংগৃহীত

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতনস্কেল অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে তাদের এই নিয়োগ কার্যকর হবে। আগামী ১ নভেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত দপ্তরে প্রার্থীদের পদায়ন করা কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই বিসিএসের কার্যক্রম। এরপর ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। ২০২৫ সালের জুলাই থেকে মৌখিক পরীক্ষা গ্রহণের পর একই বছরের ২৬ নভেম্বর ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন থেকে চূড়ান্ত সুপারিশের প্রায় ১০ মাস পর নিয়োগের এ গেজেট এলো।

এদিকে পরবর্তী বিসিএসগুলোর নিয়োগ প্রক্রিয়াতেও দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ১ হাজার ৪৫৭ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হলেও প্রায় ২৩৫ দিন ধরে প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। পাশাপাশি গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ১ হাজার ৫২১ জনকে সুপারিশ করা হলেও চার মাসের বেশি সময় ধরে গেজেট প্রকাশ থমকে আছে।

পূর্ববর্তী পরীক্ষাগুলোর পরিসংখ্যানেও একই ধরনের বিলম্বের চিত্র পাওয়া যায়। ৪১তম বিসিএসের চূড়ান্ত সুপারিশের ২৩১ দিন পর এবং ৪৩তম বিসিএসে প্রায় ২৯৪ দিন পর নিয়োগের আদেশ জারি হয়েছিল। ৪০তম বিসিএসে এই প্রক্রিয়া শেষ হতে সময় নেয় ২১৬ দিন। অন্যদিকে বিশেষ বিসিএসগুলোর মধ্যে চিকিৎসকদের জন্য নেওয়া ৪৮তম বিসিএসের গেজেট প্রকাশে ১৩৩ দিন লেগেছিল এবং শিক্ষকদের ৪৯তম বিশেষ বিসিএসের নিয়োগ গেজেট প্রকাশিত হয় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর। তবে ৪৪তম বিসিএসের ক্ষেত্রে ফল প্রকাশের তুলনামূলক দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হয়েছিল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.