পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রমে ফিরল ন্যাশনাল ব্যাংক
ঋণপত্র (এলসি) খোলা ও নতুন আমানত সংগ্রহের পাশাপাশি গ্রাহকদের চাহিদামতো অর্থ পরিশোধের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রমে ফিরেছে ন্যাশনাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকটিতে চেক লেনদেন, আরটিজিএস ও এনপিএসবিসহ সব ধরনের ব্যাংকিং সেবা পুরোদমে চালু হয়েছে।

সম্প্রতি নগদ অর্থ উত্তোলনের পাশাপাশি ব্যবসায়িক হিসাবগুলোতে অর্থ জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল, দিলকুশা ও ফরেন এক্সচেঞ্জ শাখাসহ ব্যাংকটির ২২১টি শাখা, ৬৫টি উপশাখা এবং ৫৩টি এটিএম বুথ থেকে গ্রাহকেরা এই সেবা পাচ্ছেন।
শাখাগুলোতে আমানত উত্তোলনের বিপরীতে ব্যবসায়িক আমানত জমা পড়ার চিত্র স্পষ্ট হয়েছে। মতিঝিল শাখায় এইচ ইন্টারন্যাশনাল ও এইচপি ট্রেডার্স ৩০ লাখ টাকা করে জমা দিয়েছে। এদিন ওই শাখায় মোট ৭৩ লাখ টাকা জমা পড়ে এবং গ্রাহকেরা ৬ লাখ টাকা উত্তোলন করেন। এছাড়া ফরেন এক্সচেঞ্জ শাখায় ডিজে গার্মেন্টস ঋণপত্রের বিপরীতে প্রায় ৩১ লাখ এবং রাজধানী ট্রেডার্স ৬ লাখ টাকা জমা দিয়েছে। পাশাপাশি দুই কোটি টাকার বেশি অঙ্কের একাধিক নতুন হিসাবও খোলা হয়েছে সেখানে।
দিলকুশা শাখায় আগে আবেদন না করা প্রায় ১০০ জন গ্রাহকের আমানত ফেরত দেওয়া হয়েছে। সেখানে গ্রাহকপ্রতি সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হয়। এছাড়া বিভিন্ন শাখায় উপস্থিত গ্রাহকদের চেকের বিপরীতে নগদ অর্থ প্রদান অব্যাহত রয়েছে।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন জানান, দুর্বল সুশাসনের কারণে এতদিন পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এখন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে এবং ব্যাংকটির ওপর গ্রাহকদের আস্থা বজায় রয়েছে। সব শাখা ও বুথে পর্যাপ্ত তারল্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে ন্যাশনাল ব্যাংক। ১০ শতাংশ সুদে তিন মাস মেয়াদি এই অর্থ ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংক কিছু শর্ত নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে, এই অর্থ থেকে কোনো নতুন ঋণ বিতরণ করা যাবে না এবং ব্যাংকের সাবেক বা বর্তমান কোনো পরিচালকের আমানত ফেরত দেওয়া যাবে না।
এর আগে আমানতের অর্থ উত্তোলনের জন্য চার দিনে প্রায় ১১ হাজার গ্রাহকের কাছ থেকে ২ হাজার কোটি টাকার আবেদন জমা পড়েছিল। চাহিদা অনুযায়ী প্রধান কার্যালয় থেকে শাখাগুলোতে অর্থ সরবরাহ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে অর্থ পরিশোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.