আপনি পড়ছেন

সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের ৮৩টি ব্যাংক হিসাবে থাকা ১৯ কোটি ৪৭ লাখ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি বৃহস্পতিবার এই আদেশ দেন। সংস্থার জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
মো. মনিরুল ইসলাম

আদালতের এই নির্দেশনার আওতায় মনিরুল ইসলাম ছাড়া বাকি যে তিনজনের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হয়েছে, তারা হলেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মনিরুলের স্ত্রী সায়লা ফারজানা, মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মোজাম্মিল হোসেন আদালতে এই আবেদন দাখিল করেন।

আবেদনে উল্লেখিত তথ্য অনুযায়ী, মনিরুল ইসলামের নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে জমা রয়েছে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড। তার স্ত্রী সায়লা ফারজানার পাঁচটি হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা, শ্যালক রেজাউল আলম শাহীনের ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার ২৭টি হিসাবে জমা রয়েছে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা।

দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং জঙ্গিবাদের অভিযোগ তুলে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি বেসরকারি সংস্থার (এনজিও) নিয়ন্ত্রণ গ্রহণের অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে তাদের বিপুল অবৈধ সম্পদের তথ্য মিলেছে। এছাড়া নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, এসব ব্যাংক হিসাব থেকে অর্থ তুলে বিদেশে পাচারের প্রস্তুতি চলছিল। সার্বিক বিবেচনায় রাষ্ট্রীয় ক্ষতি রোধে হিসাবগুলো অনতিবিলম্বে অবরুদ্ধ করার আরজি জানানো হলে আদালত তা মঞ্জুর করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.