আপনি পড়ছেন

সারের ডিলারশিপ বরাদ্দে ব্যাপক আর্থিক লেনদেন ও দলীয়করণের জন্য সরাসরি বিএনপি নেতাদের দায়ী করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গোলাম পরওয়ার: সারের ডিলার নিয়োগে টাকা নিয়েছে বিএনপি
মিয়া গোলাম পরওয়ার

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অভিযোগ তোলেন। তিনি বলেন, প্রচলিত সরকারি নীতিমালা অমান্য করে ডিলার নিয়োগ এবং সার ব্যবস্থাপনায় চরম নৈরাজ্য চালানো হয়েছে, যার ফলে কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, কৃষি মন্ত্রণালয়ের বিষয়ে কৃষিমন্ত্রীর কথা বলার কথা থাকলেও এ নিয়ে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জেলা পর্যায়ের কমিটিতে রাজনৈতিক বিবেচনায় তিনজনকে মনোনীত করায় যোগ্যরা বঞ্চিত হয়েছেন। বিএনপির নেতারা অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের ডিলার বানিয়েছেন এবং পুরো সার বিতরণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য উল্লেখ করে জামায়াতের এই নেতা জানান, বিএনপির ১৪ জন সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় সারের তীব্র সংকট দেখা গেছে। এমনকি ব্যবসা না থাকা ব্যক্তি, একই পরিবারের একাধিক সদস্য এবং ভুয়া গুদাম ও চুক্তিনামা দেখিয়ে ডিলারশিপ নেওয়া হয়েছে। রংপুরের পীরগাছায় বিএনপির প্যাডে পাঠানো তালিকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নাম রয়েছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া দিনাজপুর ও রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ছয় দফা দাবি তুলে ধরে জামায়াত। দলটির পক্ষ থেকে ডিলার নিয়োগের অনিয়ম ও আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্ত, লাইসেন্স বরাদ্দের মানদণ্ড ও তালিকা প্রকাশ, অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখা, সরকারি বিবৃতির সঙ্গে মাঠপর্যায়ের গরমিল যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা নিশ্চিত করে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার আরও বলেন, গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায়ের আলোকে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার সম্পন্ন করা প্রয়োজন। এই বিতর্ক রাজপথে না টেনে জাতীয় সংসদে সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও সারের ঘাটতি দূর করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন জামায়াতের এই শীর্ষ নেতা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.