আপনি পড়ছেন

বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপের কারিগরি সম্ভাব্যতা যাচাই ও সার্বিক রূপরেখা তৈরির লক্ষ্যে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কমিটি।

সৌরবিদ্যুতের আওতায় আসছে জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এতে সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্তে জানানো হয়, সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী এবং প্রখ্যাত স্থপতি লুই আই কানের নকশা পুরোপুরি অক্ষুণ্ন রেখেই পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে জীববৈচিত্র্য সুরক্ষার বিষয়টিতেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

উপকমিটির দায়িত্ব পেয়েছেন তিন সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজ। কার্যক্রমে সহায়তার জন্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব (এএস), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীদের।

কমিটির মূল দায়িত্বের মধ্যে রয়েছে সংসদ ভবন ও সংলগ্ন এলাকার মোট বিদ্যুতের চাহিদা নিরূপণ, ব্যবহার ও সিস্টেম লস কমানোর কার্যকর কৌশল নির্ধারণ এবং সোলার প্যানেল বসানোর উপযোগী স্থান চিহ্নিত করা। চিহ্নিত স্থানগুলোর মানচিত্র তৈরি ও প্রস্তাবিত নকশার ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন প্রস্তুত করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কিংবা সমমানের কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ এসেছে বৈঠকে।

অধিবেশন ব্যতীত অন্য সময়ে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ রাখলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে কি না, তা যাচাই করে আগামী ১৫ দিনের মধ্যে উপকমিটির কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে সংসদ সদস্যদের আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের কাজ শেষ হয়েছে। তবে সেখানে চলমান কাজের কোনো দায়ভার এই কমিটি নেবে না বলে সভায় সিদ্ধান্ত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সংসদ সদস্য মো. সাইফুল আলম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.