জেলেনস্কির সমালোচনা করে ইউক্রেনে নির্বাচনের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার তেল শোধনাগারে হামলার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে নতুন নির্বাচন আয়োজনের পক্ষে নিজের অবস্থানের কথা জানান ট্রাম্প।

ডিজেল উৎপাদনকারী কেন্দ্রগুলোতে চালানো হামলার সমালোচনা করে বৃহস্পতিবার নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি এটি অত্যন্ত লজ্জাজনক। হামলার জন্য আরও অনেক লক্ষ্যবস্তু রয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘যখন আপনি এমন ডিজেল শোধনাগারে হামলা চালাবেন যেখানে ডিজেল তেল উৎপাদিত হয় এবং যা আমাদের ও বিশ্বের প্রয়োজন, তখন তিনি বিশ্বের জন্য কোনো ভালো কাজ করছেন না।’
হোয়াইট হাউস থেকে নিউজম্যাক্সের ‘ফিনার্টি’ অনুষ্ঠানে কথা বলার সময় ট্রাম্প জেলেনস্কির নেতৃত্ব এবং যুদ্ধ বন্ধে আলোচনার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বোঝাপড়া বা কাজের জন্য জেলেনস্কি উপযুক্ত ব্যক্তি নন।’
ট্রাম্প আরও বলেন, ‘তিনি কোনো সমঝোতা চান না। তিনি মুখে বলেন যে তিনি সমাধান চান, কিন্তু বাস্তবে চান না। না, আমি জেলেনস্কির খুব একটা ভক্ত নই।’
ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দিতে প্রস্তাবিত দুই মাসের যুদ্ধবিরতি সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প জবাব দেন, ‘আমি মনে করি আপনাদের একটি নির্বাচন দরকার।’
আবাসিক ভবনে রাশিয়ার ধারাবাহিক হামলার মধ্যে ইউক্রেনের সাধারণ মানুষ তাদের নেতৃত্ব নিয়ে সন্তুষ্ট কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
এ সময় ট্রাম্প এক ইউক্রেনীয় নারীর সাক্ষাৎকারের কথা উল্লেখ করেন, যিনি দেশের ক্ষয়ক্ষতি ও সামরিক বিপর্যয়ের জন্য জেলেনস্কিকে দায়ী করেছিলেন। সেই নারীকে উদ্ধৃত করে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি আমাদের দেশ ধ্বংস করেছেন।’
মার্কিন প্রেসিডেন্ট আরও যুক্তি তুলে ধরেন যে রাশিয়ার বিশাল জনসংখ্যার কারণে মস্কো ইউক্রেনের চেয়ে সামরিক জনশক্তিতে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, রাশিয়া যেকোনো বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতি সামলে নেওয়ার সক্ষমতা রাখে, যেখানে ইউক্রেনের সেই ধরনের জনবলের ঘাটতি রয়েছে।
তবে ইউক্রেন যে আধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম পেয়েছে তা স্বীকার করেন ট্রাম্প। তিনি সেগুলোকে ‘বিশ্বের সেরা সরঞ্জাম’ হিসেবে অভিহিত করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.