আপনি পড়ছেন

ইউক্রেনে স্টারশিল্ড স্যাটেলাইট সেবায় বিভ্রাটের ঘটনায় পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্তের দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের একদল সিনেটর। এই বিভ্রাট সেখানে অবস্থানরত মার্কিন কর্মীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে থাকতে পারে বলে সতর্ক করেছেন দুই দলের আইনপ্রণেতারা। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শক (ইন্সপেক্টর জেনারেল) প্লাট মোরিং তৃতীয়কে পাঠানো এক চিঠিতে নয়জন সিনেটর অবিলম্বে এ বিষয়ে তদন্ত শুরু করার আহ্বান জানান।

স্টারশিল্ড বিভ্রাট: পেন্টাগনের তদন্ত চান মার্কিন সিনেটরেরা
মার্কিন সিনেটর জিন শাহীন

চিঠিতে আইনপ্রণেতারা অনুরোধ জানান, ইউক্রেনে স্টারশিল্ড সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের পূর্বজ্ঞান ছিল কি না কিংবা এতে তাদের অনুমোদন ছিল কি না, তা যেন খতিয়ে দেখা হয়। একই সঙ্গে প্রতিরক্ষা বিভাগ বা তাদের ঠিকাদারদের কোনো সিদ্ধান্তের কারণে এই বিভ্রাট ঘটেছিল কি না, তা-ও তদন্ত করে দেখার দাবি জানান তারা।

চিঠিটির মূল সমন্বয়কারী ছিলেন সিনেটর জিন শাহীন। এতে অন্যান্যের মধ্যে স্বাক্ষর করেন সিনেটর থম টিলিস, ডিক ডারবিন, সুসান কলিন্স, জ্যাক রিড, জন কর্নিন, ক্রিস কুনস, লিসা মুরকোস্কি এবং রিচার্ড ব্লুমেন্থাল।

আইনপ্রণেতারা উল্লেখ করেন, এই বিভ্রাট ইউক্রেনে দায়িত্বরত মার্কিন কূটনৈতিক, সামরিক ও নিরাপত্তা কর্মীদের সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে রুশ বিমান হামলার সময়।

চিঠিতে সিনেটরেরা লেখেন, ‘গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং আগাম সতর্কবার্তা পাওয়ার সক্ষমতা বিঘ্নিত হওয়ায় রুশ বিমান হামলার সময় মার্কিন কূটনৈতিক, সামরিক ও নিরাপত্তা কর্মীরা নির্ধারিত বাংকারে পৌঁছাতে পারেননি—এমন ঘটনায় আমরা বিশেষভাবে শঙ্কিত।’

গুরুত্বপূর্ণ যোগাযোগ বা সতর্কতা ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণেই মার্কিন কর্মীরা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছিলেন কি না, তা তদন্ত করে স্পষ্ট করার আহ্বান জানান আইনপ্রণেতারা।

তারা সতর্ক করে বলেন, সক্রিয় যুদ্ধক্ষেত্রে স্যাটেলাইট যোগাযোগ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং আগাম সতর্কবার্তা প্রদানের মতো ব্যবস্থায় বাধা সৃষ্টি হলে তা প্রাণঘাতী পরিস্থিতির জন্ম দিতে পারে।

সিনেটরেরা প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শকের কাছে আরও জানতে চান, এই বিভ্রাট এড়ানো সম্ভব ছিল কি না, ঠিকাদারদের সঙ্গে পেন্টাগন পর্যাপ্ত সমন্বয় করেছিল কি না এবং কোনো ধরনের সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না।

চিঠিতে তারা লেখেন, ‘বিদেশে দায়িত্ব পালনকারী মার্কিন কর্মীদের রক্ষা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের একটি মৌলিক দায়বদ্ধতা রয়েছে।’

আইনপ্রণেতারা আরও যোগ করেন, ‘প্রতিরোধযোগ্য কোনো ব্যাঘাত, অপর্যাপ্ত সমন্বয় বা নিজ সরকারের নেওয়া কোনো সিদ্ধান্তের কারণে মার্কিন কর্মীরা বিপদের মুখে পড়েছিলেন কি না, সেটির অবিলম্বে তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।’

ইউক্রেন যেসব স্যাটেলাইট সেবা ব্যবহার করে, সেগুলোর ওপর নতুন করে সীমাবদ্ধতা আরোপের যে খবর পাওয়া গেছে, তা নিয়েও উদ্বেগ জানান সিনেটরেরা।

স্পেসএক্সের তৈরি ‘স্টারশিল্ড’ মূলত সরকারি ও জাতীয় নিরাপত্তার কাজে ব্যবহারের উপযোগী একটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে প্রতিষ্ঠানটির বিস্তৃত স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিঙ্ক’ রাশিয়ার যুদ্ধের সময় ইউক্রেনীয় বাহিনী ও অন্যান্য ব্যবহারকারীদের সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সিনেটরদের ভাষ্য অনুযায়ী, ইউক্রেনের সঙ্গে আগের একটি চুক্তি ছিল যা কোনো বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই পূর্ণ গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিত। নতুন করে সেবার সক্ষমতা সীমিত করার খবর নিয়ে তারা প্রশ্ন তোলেন।

আইনপ্রণেতারা লেখেন, ‘স্টারশিল্ড ও স্টারলিঙ্ককে যথাযথভাবে কার্যকর রাখতে হলে ইউক্রেনের অবাধ গতির সংযোগ প্রয়োজন, যা বর্তমান আরোপিত বিধিনিষেধের আগে বিদ্যমান চুক্তির অন্তর্ভুক্ত ছিল।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.