একাধিক নির্বাচনী কার্যালয়ে ‘সন্দেহজনক চিঠি’, তদন্তে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচন কার্যালয়ে পাঠানো বেশ কয়েকটি সন্দেহভাজন চিঠির তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।

এফবিআই এক বিবৃতিতে বলে, ‘দেশজুড়ে সেক্রেটারি অব স্টেট এবং সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়সহ বিভিন্ন ঠিকানায় পাঠানো সন্দেহভাজন চিঠির একটি ধারাবাহিক ঘটনার তদন্ত করছে এফবিআই ও ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস।’
সংস্থাটি আরও উল্লেখ করে, এ ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তদন্তকারীরা।
এই চিঠিগুলোর কারণে একাধিক এলাকায় ভবন খালি করা এবং জরুরি ভিত্তিতে ডাক সামগ্রী জব্দের মতো ঘটনা ঘটেছে।
ওকলাহোমায় একটি খামের ভেতরে অচেনা গুঁড়ো জাতীয় পদার্থ পাওয়ার পর মঙ্গলবার সকালে স্টেট ইলেকশন বোর্ড কার্যালয় থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। পরে ওকলাহোমা হাইওয়ে প্যাট্রোল, স্থানীয় দমকল বাহিনী এবং ওকলাহোমা ন্যাশনাল গার্ড ঘটনাস্থলটি সুরক্ষিত করে। তবে কোনো কর্মী আহত হননি বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এদিকে ওহাইওতে সেক্রেটারি অব স্টেট ফ্রাঙ্ক লারোজের ঠিকানায় পাঠানো একই ধরনের একটি সন্দেহভাজন খাম বুধবার নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই পোস্টাল পরিদর্শকরা জব্দ করেন। এ ঘটনার পর অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ কাউন্টি নির্বাচন বোর্ডগুলোকে নিরাপত্তা বিষয়ক সতর্কবার্তা পাঠায়।
এক যৌথ বিবৃতিতে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সেক্রেটারিজ অব স্টেট এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টেট ইলেকশন ডিরেক্টরস এসব ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থা দুটি বলে, ‘গুরুত্বপূর্ণ নির্বাচনী কার্যক্রম সচল রাখার পাশাপাশি সম্ভাব্য হুমকি ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং বিকল্প পরিকল্পনা রয়েছে।’
যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.