ইতিহাস বিকৃতির চাপে পেঙ্গুইন ছাড়লেন দুই ফিলিস্তিনি লেখক
ফিলিস্তিনের ইতিহাস নিয়ে শিশুদের জন্য লেখা একটি বই থেকে নাকবা ও ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার বিবরণ পরিবর্তনের চাপ দেওয়ায় শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যানডম হাউস থেকে নিজেদের চুক্তি প্রত্যাহার করে নিয়েছেন দুই ফিলিস্তিনি-আমেরিকান লেখক। বিশ্বের অন্যতম বৃহৎ প্রকাশনা সংস্থাটির সঙ্গে দুই বছর ধরে কাজ করার পর ফিলিস্তিনি দৃষ্টিভঙ্গি বাদ দেওয়ার চেষ্টার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার লেখক জেনান মাতারি ও আলানা হাদিদ ‘ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য প্যালেস্টিনিয়ান আমেরিকান স্টোরি’ শিরোনামের বইটি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মাতারি লেখেন, ‘কেবলমাত্র বই প্রকাশের স্বার্থে যখন আমাদের নৈতিক অবস্থান বিসর্জন দিতে এবং ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে নিজেদের প্রতিরোধকে নিন্দা জানাতে শীর্ষ কর্তারা এক কোণে ঠেলে দেন... তখন (আলানা হাদিদ) ও আমি সবসময় দ্বিতীয় পথটিই বেছে নেব।’ নিজের সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কারও সন্তুষ্টির জন্য আমরা কখনোই নিজেদের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না—বিশেষ করে ব্যক্তিগত সাফল্যের জন্য তো কখনোই নয়।’
হাদিদের সঙ্গে প্রকাশিত এক যৌথ ভিডিও বার্তায় মাতারি জানান, জীবনের দুই বছর সময় দিয়ে একসঙ্গে লেখা এই বইটি ২০২৭ সালে ইন্টারলিঙ্ক পাবলিশিং থেকে প্রকাশিত হবে। ইন্টারলিঙ্ক ইতোমধ্যে বইটি ‘আন্ডারস্ট্যান্ডিং প্যালেস্টাইন ফর ইয়ং রিডার্স: আ প্যালেস্টিনিয়ান আমেরিকান পারসপেক্টিভ’ নামে অগ্রিম ক্রয়ের তালিকায় যুক্ত করেছে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রথম এই ঘটনাটি প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে লেখকেরা বইটি প্রত্যাহার করে নেন। কারণ, লেখকদের অনুমোদন ছাড়াই র্যানডম হাউসের একজন সম্পাদক হামাসের ৭ অক্টোবরের হামলার বিষয়ে একটি বাক্য যুক্ত করেছিলেন। সেখানে লেখা হয়েছিল, ‘এই কার্যক্রমগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ছিল।’
সংবাদপত্রটিকে হাদিদ বলেন, ‘এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে পেঙ্গুইন আসলে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে বইটি লিখতে দেবে না।’
প্রতিবেদনে আরও বলা হয়, র্যানডম হাউস বেশ কিছু জায়গায় বর্ণনামূলক শব্দ হিসেবে ‘ইহুদি’ শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে নাকবার সময় ফিলিস্তিনি গ্রাম ধ্বংসের সঙ্গে জড়িত জায়নবাদী মিলিশিয়াদের ‘ইহুদি গ্যাং’ হিসেবে লেখকদের দেওয়া বর্ণনাটিও অন্তর্ভুক্ত ছিল।
গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, লেখক ও প্রকাশকের মধ্যকার ইমেইল আদান-প্রদান থেকে দেখা যায়, আগস্ট মাসে প্রকাশক ৭ অক্টোবরের বিষয়ে একটি ‘প্রকাশকের নোট’ যুক্ত করার এবং পাঠকদের বয়সসীমা ১০ বছর ও তদূর্ধ্ব থেকে বাড়িয়ে ১৪ বছর ও তদূর্ধ্ব করার প্রস্তাব দিয়েছিল।
র্যানডম হাউসের একজন মুখপাত্র সংবাদপত্রটিকে জানান, এই পুরো প্রক্রিয়াটি তাদের বই তৈরির নিয়মিত পদ্ধতি অনুসরণ করেই সম্পন্ন হয়েছে এবং লেখকদের বই প্রত্যাহারের সিদ্ধান্তকে প্রকাশনা সংস্থাটি সমর্থন করেছে।
পেঙ্গুইন র্যানডম হাউসের একটি বিভাগ র্যানডম হাউস চিলড্রেনস বুকস ২০২৪ সালের নভেম্বরে বইটি প্রকাশের জন্য চুক্তি করেছিল। বইটির লেখকদের মধ্যে আলানা হাদিদ একজন অধিকারকর্মী এবং আন্তর্জাতিক মডেল বেলা হাদিদ ও গিগি হাদিদের বড় বোন। অন্যদিকে জেনান মাতারি একজন লেখক ও যোগাযোগ কৌশলবিদ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.