আপনি পড়ছেন

ফিলিস্তিনের পশ্চিম তীরে বলপূর্বক নতুন বসতি স্থাপন বন্ধ এবং তা প্রত্যাহারের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আজারবাইজানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানান। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

চীন: পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ করুক ইসরায়েল
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

বিবৃতিতে উল্লেখ করা হয়, চীনা পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি প্রেসিডেন্টকে জানান, ফিলিস্তিন সংকটকে চীন সবসময় এ শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে বিবেচনা করে আসছে।

সংকট সমাধানের সঠিক পথ হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর গুরুত্বারোপ করেন ওয়াং ই। তিনি বলেন, ‘মানবিক বিপর্যয় যেন আরও ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য গাজা উপত্যকায় ত্রাণ ও সহায়তার পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করাই এখন তাৎক্ষণিক অগ্রাধিকার।’ সব পক্ষকে দ্রুত সংলাপে ফিরিয়ে এনে রাজনৈতিক সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স-বিল্ডিং মেজার্স ইন এশিয়া’র (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন ওয়াং ই।

মধ্যপ্রাচ্যে চীনের নতুন নিরাপত্তা কাঠামোর আহ্বান:
সেপ্টেম্বর মাসে এক দশকের মধ্যে প্রথমবারের মতো মিশরের কায়রো সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওই সফরে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ প্রতিহত করার এবং এ অঞ্চলের নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের প্রভাব বিস্তারের অংশ হিসেবেই চীনা প্রেসিডেন্টের এই বিরল সফর অনুষ্ঠিত হয়।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির মুখপাত্রের এক বিবৃতি অনুযায়ী, দুই নেতার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ নিয়ে বিশদ আলোচনা হয়। যুদ্ধ বন্ধে একটি সমন্বিত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে উভয় দেশের রাষ্ট্রপ্রধানই কূটনৈতিক সমাধানের ওপর তাগিদ দেন।

এর আগে মার্চ মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করে এই যৌথ আক্রমণ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছিল বেইজিং। যুদ্ধ শুরুর পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় যখন ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ নিরসনসহ বেশ কিছু বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, ঠিক তখনই এই আক্রমণ চালানো হয়েছে বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে জানিয়েছিলেন ওয়াং ই।

ইউএস-চীন ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের তথ্যমতে, চীন ছিল ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দেশটি তেহরানের মোট তেলের প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কিনত। ২০২১ সালে তেহরানের সঙ্গে ২৫ বছর মেয়াদী একটি ‘ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করে বেইজিং।

একই সঙ্গে বেইজিং গত এক দশকে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। পাশাপাশি এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েরই শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে চীন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.