আপনি পড়ছেন

মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের নম্বরপ্লেট না লাগালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে দেশের সব মোটরবাইকে এই নির্দেশনা বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে।

বিআরটিএ: ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে হবে
বিআরটিএর লোগো

সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই নিয়ম বাস্তবায়নে বাইকের সামনের দিকে একটি করে অতিরিক্ত ম্যানুয়াল নম্বরপ্লেট যুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে। প্লেটের ওপর কোনো ধরনের নকশা বা অতিরিক্ত অলঙ্করণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল কালো রঙে প্রমিত বাংলা হরফ ও সংখ্যায় নিবন্ধন নম্বরটি লিখতে হবে।

বিজ্ঞপ্তিতে যানবাহনের ধরনভেদে নম্বরপ্লেটের আকারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। স্কুটার শ্রেণির মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। স্কুটার বাদে অন্যান্য সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা ন্যূনতম ২০ মিলিমিটার রাখার বাধ্যবাধকতা রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.