নয়াদিল্লিতে সিজেপির কর্মসূচি আজ, ৩২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী সতর্ক অবস্থানে
ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলে আধা সামরিক বাহিনী ও পুলিশের ৩২ হাজারের বেশি সদস্য মোতায়েন করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত একটি কর্মসূচি প্রতিহত করতেই এই ব্যাপক প্রস্তুতি নেয় প্রশাসন। কনট প্লেস ও এর সংলগ্ন এলাকায় বড় ধরনের সমাবেশ এবং মিছিলের ওপর জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। খবর হিন্দুস্তান টাইমসের

নয়াদিল্লি জেলাজুড়ে প্রায় ২৬ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যের সঙ্গে যুক্ত হয়েছেন দিল্লি পুলিশের অতিরিক্ত ছয় হাজারের বেশি কর্মী। দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও উপকমিশনার নেহা যাদব জানিয়েছেন, কোনো বৃহৎ মিছিলের অনুমতি দেওয়া হয়নি। কনট প্লেস, রাজীব চক, সেন্ট্রাল পার্ক, নিকটবর্তী মেট্রো স্টেশনসমূহ, যন্তর মন্তর ও পালিকা বাজার এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে বাছাই করা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নির্ধারিত কোনো স্থানে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
সিজেপির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেপ্তার হওয়ার পর দলটির আহ্বায়ক অভিজিৎ দিপকে এই জাতীয় পতাকা মিছিলের ডাক দেন। এর আগে অনুমতি বাতিল হওয়া সত্ত্বেও যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করায় তাঁদের আটক করা হয়েছিল। পরবর্তীতে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় জাতীয় পতাকা নিয়ে এই গণজমায়েত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির আহ্বায়ক অভিজিৎ দিপকে নিজেও গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। কর্মসূচিটিতে বিভিন্ন ছাত্রসংগঠন, অধিকারকর্মী এবং আম আদমি পার্টির (আপ) কর্মীদের অংশগ্রহণ করার কথা রয়েছে। এর আগে গত ১০ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচি ঘিরেও শহরটিতে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.