ওমান উপসাগরে তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ড
ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালীর পূর্ব দিকের একটি সংরক্ষিত এলাকা অতিক্রম করার চেষ্টার সময় জাহাজটিতে আগুন ধরে যায়। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, কৌশলগত এই জলপথের পূর্ব অংশে নজরদারি চালানোর সময় তাদের পর্যবেক্ষণ দল জ্বলন্ত ট্যাংকারটি শনাক্ত করে। জাহাজটির ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ ছিল এবং এটি ওমান উপসাগরের একটি ‘নিষিদ্ধ এলাকা’ দিয়ে প্রবেশের চেষ্টা করছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংরক্ষিত সামুদ্রিক রুট ও এলাকা দিয়ে অননুমোদিত নৌচলাচল অন্যান্য জাহাজের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করে বলে সতর্ক করেছে দেশটির নৌবাহিনী।
তবে বিবৃতিতে ওই ট্যাংকারের নাম, কোন দেশের পতাকাবাহী বা এর পরিচালনাকারী সংস্থা কে, কিংবা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা জাহাজের নাবিকদের বর্তমান অবস্থা কী, সে সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয়নি।
হরমুজ প্রণালী ও এর আশপাশের অঞ্চলে ধারাবাহিক কিছু সামুদ্রিক নিরাপত্তা সংকটের মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কৌশলগত এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ইরান।
মঙ্গলবার ইরানি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালীর পূর্ব দিকের সংরক্ষিত এলাকা দিয়ে ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে চলার সময় ক্ষতিগ্রস্ত হয়ে আরেকটি ট্যাংকারে আগুন ধরে যায়।
বুধবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী জানায়, প্রণালীর দক্ষিণ দিকে একটি অননুমোদিত পথ দিয়ে যাওয়ার সময় সামুদ্রিক মাইনের আঘাতে আড়াই হাজারের বেশি কনটেইনারবাহী একটি জাহাজ ডুবে গেছে। জাহাজডুবির পর সাগরের পানিতে কনটেইনার ভেসে থাকায় স্থানীয় নৌযান ও জেলেদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেয় আইআরজিসি।
বিশ্বের জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এসব ঘটনা ঘটছে। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকে এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.