গ্রিক সাইপ্রাসে ইসরায়েলি লবি গ্রুপ নিয়ে তোলপাড়
সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনে আন্তর্জাতিক ইসরায়েলপন্থি সংগঠন ‘ইসরায়েল অ্যালিস ফাউন্ডেশন’-এর শাখা চালু করা নিয়ে তীব্র রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়েছে। এতে অংশ নেওয়া আইনপ্রণেতাদের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টকে ইসরায়েলের লবিতে পরিণত করার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল।

স্থানীয় সংবাদপত্র ‘সাইপ্রাস মেইল’-এর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার আন্তর্জাতিক এই ইসরায়েলপন্থি তৎপরতা গোষ্ঠীর স্থানীয় শাখা উদ্বোধনের ঘটনা রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল বিতর্কের জন্ম দেয়।
মধ্য-ডানপন্থি ডিআইএসওয়াই, মধ্যপন্থি ডিকো এবং জাতীয়তাবাদী এলাম দলের ছয়জন সংসদ সদস্য চলতি সপ্তাহের শুরুর দিকে এই স্থানীয় শাখা প্রতিষ্ঠার ঘোষণা দিলে বিতর্কের সূত্রপাত হয়।
মাত্র দুই সপ্তাহ আগে এই একই দলগুলো ‘ট্রান্সঅ্যাটলান্টিক ফ্রেন্ডস অব ইসরায়েল’-এর একটি গ্রিক সাইপ্রিয়ট শাখাও চালু করেছিল।
প্রধান বামপন্থি বিরোধী দল একেইএল এই পদক্ষেপগুলোকে পার্লামেন্টের ইতিহাসে ‘চরম উসকানিমূলক’ এবং ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিয়েছে। দলটির অভিযোগ, এর মাধ্যমে আইনপ্রণেতারা সংসদকে ইসরায়েলের লবিতে পরিণত করছেন।
দলটির পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, ট্রান্সঅ্যাটলান্টিক ফ্রেন্ডস অব ইসরায়েল নেটওয়ার্ক গঠনকারী আমেরিকান জিউইশ কমিটি এমন সব প্রস্তাবের বিরোধিতা এবং জাতিসংঘের প্রক্রিয়াগুলো বাতিল করতে প্রচারণা চালিয়েছিল, যেগুলোকে তারা ‘ইসরায়েলবিরোধী’ বলে মনে করে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব ও অবৈধ বসতি স্থাপনের বিষয়ের পাশাপাশি ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের দেওয়া সিদ্ধান্তের কথা তুলে ধরে একেইএল। ওই সিদ্ধান্তে গাজায় বর্বরোচিত গণহত্যা সংঘটিত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছিল।
দলটি আরও জানায়, ইসরায়েলের কিছু ঐতিহ্যবাহী পশ্চিমা মিত্রও ইসরায়েলি সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং অবৈধ বসতিগুলোকে লক্ষ্য করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
গ্রিক সাইপ্রিয়ট প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডিসের সরকারেরও কড়া সমালোচনা করেছে একেইএল। লবি গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার মন্ত্রীদের অংশগ্রহণ এবং সংগঠনের নেতৃত্বের সঙ্গে খোদ প্রেসিডেন্ট ক্রিস্টোডৌলিডিসের সাক্ষাতের তীব্র নিন্দা জানায় দলটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.