টিআইবি: ক্ষমতা ও আমলাতন্ত্রের চক্রে জিম্মি রাষ্ট্র সংস্কার
রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের তৈরি করা রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি ও আমলাতান্ত্রিক অপচক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক পর্যবেক্ষণে এমন মন্তব্য করেছে। সংস্থাটি উল্লেখ করেছে, এর ফলে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আইনি, সাংবিধানিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে।

১৬ অক্টোবর এক বিবৃতিতে টিআইবি বলে, ‘রাজনৈতিক শক্তির অনীহা, আমলাতান্ত্রিক প্রভাব এবং অন্তর্বর্তী সরকারের সহজাত আপসকামী মনোভাবের কারণে রাষ্ট্র সংস্কারের কাঙ্ক্ষিত ভিত্তি স্থাপিত হয়নি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্র সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গভীর আইনি, সাংবিধানিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় নিমজ্জিত হয়েছে।’
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ৩১ দফা রূপরেখা ও নির্বাচনি ইশতেহারে রাষ্ট্র সংস্কার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার করা সত্ত্বেও বিজয়ী দলের (বিএনপি) সংসদ সদস্যরা প্রস্তাবিত সংবিধান সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। গণভোটে সমর্থন দেওয়া সত্ত্বেও তাদের এমন অবস্থান রাষ্ট্র সংস্কার ও সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
তিনি বলেন, ‘একই সময়ে কর্তৃত্ববাদী শাসনের পতনের পর বিজয়ী প্রধান রাজনৈতিক দলটির ‘এখন আমাদের পালা’ স্লোগানের অধীনে দখলবাজি, চাঁদাবাজি ও দলীয় নিয়োগের বল্গাহীন বিস্তার রাষ্ট্র সংস্কার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে কার্যত অসম্ভব করে তুলেছে।’
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করে সরকার রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটি পশ্চাদপসরণমূলক অবস্থান নিয়েছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সকল রাজনৈতিক দলের ঐকমত্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সংশোধনসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন অধ্যাদেশকে আইনে পরিণত না করে পূর্বের ২০০৪ সালের আইনে ফিরে যাওয়ার সরকারের সিদ্ধান্ত দুদকের প্রতি জনগণের আস্থা সংকট কাটিয়ে ওঠার পথ বন্ধ করে দিয়েছে।’
তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের পরিবর্তে সম্প্রতি প্রণীত আইনটি একটি প্রকৃত স্বাধীন ও কার্যকর কমিশনের দীর্ঘদিনের জনআকাঙ্ক্ষার পরিপন্থী এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, ‘তা ছাড়া, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের পর এমন একটি আইন প্রণয়ন করা হয়েছে, যা গুম ও সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনের জন্য প্রধানত দায়ী সংস্থাগুলোকেই সুরক্ষা দেয়।’
ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করে বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে ব্যাপকভাবে জড়িত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির আড়ালে সরকার বরং নতুন নামে বাহিনীটিকে আরও শক্তিশালী করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.