আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের যুক্তি দেখিয়ে রাশিয়ার ওপর আরোপিত একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে নিজের স্বাক্ষরে আইনে পরিণত হওয়া এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার নির্ধারিত সময়সীমার মাত্র দুই দিন আগে শুক্রবার এক নির্বাহী আদেশের মাধ্যমে এই স্থগিতাদেশ জারি করেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ডিজেল চুক্তি স্বাক্ষরের মাত্র এক সপ্তাহের মাথায় এ সিদ্ধান্ত এলো।

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেন সফর শেষে দেশে ফেরার পর জুলাইয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণকারী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামানুসারে এই আইনের নামকরণ করা হয়। আইনটি প্রতিনিধি পরিষদ ও সিনেটে বিপুল ভোটে পাস হয়েছিল। দ্বিদলীয় এই আইনের খসড়া প্রস্তুত করেছিলেন গ্রাহাম এবং ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।

মূলত রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক এবং জ্বালানি পরিবহনকারী গোপন ট্যাংকার বহরের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুদ্ধের জন্য মস্কোর অর্থের সংস্থান বন্ধ করাই ছিল এই আইনের মূল লক্ষ্য। এ ছাড়া আইনটিতে ট্রাম্পকে রুশ তেল বা গ্যাস আমদানিকারক শীর্ষ পাঁচটি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের নির্দেশ দেওয়া হয়। তবে রাশিয়ার মোট প্রাকৃতিক গ্যাস রপ্তানির ১৫ শতাংশেরও কম আমদানি করে এবং তা হ্রাসে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, এমন দেশগুলোকে এই শুল্কের আওতামুক্ত রাখার বিধান রাখা হয়েছিল।

বৈশ্বিক জ্বালানির দাম কমানোর উদ্দেশ্যে রাশিয়া থেকে ডিজেল কেনার জন্য যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে এক সপ্তাহ আগে ঘোষণা দেন ট্রাম্প। আর এর পরপরই নিষেধাজ্ঞা স্থগিতের এই পদক্ষেপ নেওয়া হলো। এই চুক্তির তীব্র সমালোচনা করে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নেতারাই জানান, জ্বালানির দাম কমানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা না রেখে এটি বরং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে আরও অর্থ জোগাবে।

মস্কোর সঙ্গে ট্রাম্পের এই চুক্তির প্রসঙ্গে ডেমোক্র্যাটিক প্রতিনিধি ডন বায়ার বলেন, ‘ট্রাম্প এমনটি করতে পারেন বলে আমি ও অন্যরা আগেই সতর্ক করেছিলাম।’ পুতিনের কাছে ট্রাম্পের আত্মসমর্পণ ঠেকাতে এবং আইনটি যাতে সত্যিকার অর্থে ইউক্রেনকে সমর্থন জোগায় তা নিশ্চিত করতে কংগ্রেসকে ‘এই ত্রুটিপূর্ণ আইন সংশোধন করার’ আহ্বান জানান তিনি।

এদিকে রাশিয়ার সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও ক্রমাগত সমালোচনা করে আসছেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা যখন কংগ্রেসে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা চালাচ্ছে, তখন ১ অক্টোবর প্রকাশিত এপি-এনওআরসি-এর এক জরিপে দেখা গেছে, আমেরিকানরা ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনাকে সমর্থন করছেন না এবং বেশ কয়েকটি অভ্যন্তরীণ নীতির পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যও তাকে দায়ী করছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.