ক্যালিফোর্নিয়ায় তীব্র দাবানলে পুড়ল বহু ঘরবাড়ি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে তীব্র গতিতে ছড়িয়ে পড়া দাবানলে পুড়ে গেছে বেশ কয়েকটি উপকূলীয় বাড়িঘর এবং বহু বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র উষ্ণ বাতাস এবং অসময়ের অত্যধিক তাপমাত্রার কারণে ‘নর্তে ফায়ার’ নামের এই দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানায়, শুক্রবার এই আগুনে প্রায় ১৮৮ হেক্টর (৪৬৫ একর) এলাকা পুড়ে গেছে। তবে রাজ্যের বন ও অগ্নি সুরক্ষা বিভাগ ‘ক্যাল ফায়ার’ জানিয়েছে, সন্ধ্যার মধ্যে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩১ হেক্টর (৫৭০ একর) এবং সান হুয়ান কাপিস্ত্রানো এলাকায় অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
দমকলকর্মীরা ‘আকাশ ও স্থলপথ থেকে সর্বশক্তি দিয়ে আগুন মোকাবিলার চেষ্টা চালাচ্ছেন’ উল্লেখ করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, অসময়ের অতিরিক্ত তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আগুনের তীব্রতা দ্রুত বাড়ছে।
শুক্রবার উপকূলীয় শহর সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের সূত্রপাত হয় এবং দ্রুত তা সান হুয়ান কাপিস্ত্রানো শহরের দিকে ধাবিত হয়। সন্ধ্যার মধ্যেই প্রায় ছয় হাজার ঘরবাড়ি এবং ১৬ হাজার বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি শহরেই একটি করে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং হেলিকপ্টারের মাধ্যমে ওপর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
সান্টা আনা বাতাসের কারণে ওই অঞ্চলে তীব্র আকার ধারণ করা বেশ কয়েকটি দাবানলের মধ্যে নর্তে ফায়ার একটি। এই তীব্র উষ্ণ বাতাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভ্যন্তরীণ এলাকা থেকে ক্যালিফোর্নিয়ার উপকূলের দিকে প্রবাহিত হয়। দ্য ওয়েদার চ্যানেলের তথ্য অনুযায়ী, দীর্ঘ অনাবৃষ্টির গ্রীষ্ম মৌসুমের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের গাছপালা যখন সবচেয়ে বেশি শুষ্ক হয়ে পড়ে, ঠিক তখনই শরৎকালে এই সান্টা আনা বাতাসের আগমন ঘটে।
পূর্বাভাসে জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার (৩৫ থেকে ৫৫ মাইল)। শুক্রবার বাতাসের তীব্রতা সবচেয়ে বেশি থাকলেও অতিরিক্ত গরম এবং কম আর্দ্রতার মতো পরিস্থিতি শনিবার রাত পর্যন্ত অব্যাহত থাকবে। প্রবল বাতাসের কারণে বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ থেকে যাতে নতুন অগ্নিকাণ্ড না ঘটে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে কয়েক হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
এদিকে ক্যালিফোর্নিয়ার দমকলকর্মীরা ‘ব্রাইসন ফায়ার’ নিয়ন্ত্রণেও কাজ করছেন, যা বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবু উপকূলবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে। ক্যাল ফায়ারের হিসাব অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এই আগুনে প্রায় ৫৯ হেক্টর (১৪৭ একর) বনভূমি পুড়ে গেছে এবং এর মাত্র ১৭ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, স্যান ডিয়েগো কাউন্টিতে শুক্রবার পর্যন্ত ‘হেন্ডারসন ফায়ারের’ কারণে ৮৪২ হেক্টর (২ হাজার ৮০ একর) এলাকা পুড়ে গেছে এবং এর ২০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে মেরিন কর্পস বেস ক্যাম্প পেন্ডলটনে এবং সংলগ্ন মহাসড়কগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.