আপনি পড়ছেন

রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। হামলায় দুটি বিপণিবিতানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে ১০ লাখের বেশি মানুষের। শুক্রবারের (১৬ অক্টোবর) এসব হামলার কথা জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। খবর আল জাজিরার

রুশ হামলায় ইউক্রেনে ৮ প্রাণহানি, বিদ্যুৎবিচ্ছিন্ন ১০ লাখ মানুষ
ইউক্রেনে হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি- রয়টার্স

দেশটির নয়টি অঞ্চলে হামলা চালানো হয়। পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। এ তথ্য জানিয়েছেন খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ। দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে নিহত হয়েছেন দুজন। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন।

পোল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে খাদ্য প্রক্রিয়াজাতকরণের একটি কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর রোমান রোমানিউক। এ ছাড়া রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ড যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোভেল শহরে একটি শুল্কায়ন টার্মিনালে ড্রোন হামলা চালানো হয়। এতে আগুন ধরে যায় প্রায় ১০টি ট্রাকে।

রিভনে শহরে একটি বড় বিপণিবিতানসহ বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দর কোভাল। সম্মুখসারির কাছাকাছি অবস্থিত সুমি শহরের একটি বিপণিবিতানেও হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার হামলার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের সংযোগ পুনরায় চালু করেছেন মেরামতকর্মীরা।

ভোলিন অঞ্চলে প্রায় তিন লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে অন্তত এক লাখ পরিবারের বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। অঞ্চলটির রাজধানী লুৎস্কে বিদ্যুৎবিভ্রাট অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন শহরটির মেয়র আন্দ্রি রাজুমোভস্কি। এদিকে রিভনে শহরের বড় একটি অংশও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও সক্ষমতা বরাদ্দ করা হয়েছে।

এদিকে ইউক্রেনে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, গত মাসে ইউক্রেনে অন্তত ৩২৮ জন বেসামরিক মানুষ নিহত ও ২ হাজার ১০৫ জন আহত হয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় এই সংখ্যা ৮৫ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৫৭০ জন বেসামরিক মানুষ নিহত ও ১৫ হাজার ২১১ জন আহত হয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৬০ শতাংশ বেশি। আর ২০২৪ সালের একই সময়ের তুলনায় তা দ্বিগুণেরও বেশি।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেন, অক্টোবরের প্রথম দুই সপ্তাহ কয়েক বছরের মধ্যে বেসামরিক মানুষের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময়গুলোর অন্যতম ছিল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.