উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
বকেয়া বেতন পরিশোধ এবং ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন পুলিশ সদস্য রয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা রাজলক্ষ্মী এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও জলকামান নিক্ষেপ করলে মহাসড়কের উত্তরা অংশ কিছু সময়ের জন্য রণক্ষেত্রে রূপ নেয়। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
দাবি আদায়ে টানা পঞ্চম দিনের কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে উত্তরখান ও দক্ষিণখান এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সমবেত হতে শুরু করেন। আন্দোলনকারীরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট ও জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে অবস্থান নেন।
পরবর্তীতে শ্রমিকরা উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়ক হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব লেনে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালান। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোটা নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, সড়ক অবরোধ থেকে নিবৃত্ত করার চেষ্টা করা হলে শ্রমিকরা পুলিশের ওপর চড়াও হয় এবং ইট-পাটকেল ছোড়ে। আত্মরক্ষার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.