আপনি পড়ছেন

সৌদি আরব উপকূলে একই এলাকায় আরও একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি উপকূলে ফের তেলের ট্যাংকারে হামলা
সমুদ্রে ক্ষতিগ্রস্ত একটি তেলের ট্যাংকার

ইউকেএমটিওর দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, শুক্রবার গ্রিনিচ মান সময় ১৯টা ২২ মিনিটে আল জুবাইল থেকে প্রায় ৭৮ নটিক্যাল মাইল (১৪৪ কিলোমিটার) উত্তর-পূর্বে এই সর্বশেষ হামলার ঘটনা ঘটে।

আক্রান্ত ট্যাংকারের মাস্টার জানান, একটি ছোট নৌকা থেকে রকেট প্রপেলড গ্রেনেড (আরপিজি) ছুড়ে জাহাজটিতে হামলা চালানো হয়। এতে জাহাজটির পেছনের বাম অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাহাজে থাকা সব ক্রু সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং তারা নিরাপদে রয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মাত্রা এবং পরিবেশের ওপর এর কোনো ক্ষতিকর প্রভাব পড়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। পাশাপাশি ওই এলাকায় চলাচলকারী নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলাচল করতে এবং যেকোনো ধরনের সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা অবিলম্বে অবহিত করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে শনিবারই ইউকেএমটিও জানায়, শুক্রবার আল জুবাইল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল (১২৬ কিলোমিটার) উত্তর-পূর্বে আরেকটি ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছিল।

পূর্ববর্তী ওই ঘটনার পর জাহাজের সব ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এর ফলে পরিবেশে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়েনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.