ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের জবাবদিহি দাবি বাংলাদেশের
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য তেল আবিবের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ঢাকার অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ফিলিস্তিন প্রশ্নসহ’ শীর্ষক উন্মুক্ত বিতর্কে বক্তব্য দেওয়ার সময় এ অবস্থান তুলে ধরেন সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান। ঢাকায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নিরাপত্তা পরিষদের অচলাবস্থার সুযোগ নিয়ে ইসরায়েল দায়মুক্তির সংস্কৃতি গড়ে তুলেছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত আইরিন খান। গাজা উপত্যকার ভয়াবহ মানবিক বিপর্যয়ে উদ্বেগ জানিয়ে তিনি পশ্চিম তীর ও জেরুজালেমে অব্যাহত ভূমি দখল, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং অবৈধ বসতি সম্প্রসারণের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ফিলিস্তিনি বেসামরিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতের ওপর জোর দেন তিনি।
সংকটাপন্ন ফিলিস্তিনিদের জন্য নিরবচ্ছিন্ন ত্রাণসহায়তা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ। রাষ্ট্রদূত উল্লেখ করেন, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহায়তায় মানবিক সংস্থাগুলোকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া আবশ্যক। এ প্রসঙ্গে তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএর কার্যপরিধিকে পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের তাগিদ দেন।
মধ্যপ্রাচ্যের সামগ্রিক প্রেক্ষাপট টেনে সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক হামলা ও দখলদারিত্বের নিন্দা জানায় ঢাকা। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংস করছে উল্লেখ করে লেবাননে জাতিসংঘের উপস্থিতি অক্ষুণ্ণ রাখার পক্ষে মত দেন বাংলাদেশের প্রতিনিধি। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ হামলায় বাংলাদেশি অভিবাসী কর্মীসহ বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঘটনা আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণের আহ্বান জানায় বাংলাদেশ। টেকসই শান্তি বিনির্মাণে বিশ্ব সম্প্রদায়কে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়ে আন্তর্জাতিক ফোরামে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ঢাকা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.