আপনি পড়ছেন

কানাডাকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে দেশের বাইরের অপশক্তি। আলবার্টা প্রদেশের ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ গণভোটের প্রাক্কালে এই সতর্কবার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রদেশটিতে সোমবার এই ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে, যার আগে শুক্রবার এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।

কার্নি: কানাডাকে বিভক্ত করতে চাইছে বিদেশি শক্তি
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

আলবার্টার এডমন্টনে আয়োজিত ‘ফরএভার কানাডিয়ান র‍্যালি’তে বক্তব্য দেন কার্নি। গণভোটের সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ সময়ে’ এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

আসন্ন এই গণভোটে আলবার্টাবাসীর কাছে জানতে চাওয়া হবে, তারা কি কানাডার সঙ্গে থাকবে নাকি বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে দ্বিতীয় একটি বাধ্যতামূলক গণভোটে অংশ নেবে।

সমর্থকদের উদ্দেশে কার্নি বলেন, ‘বিশ্ব ক্রমেই আরও বিপজ্জনক ও বিভক্ত হয়ে উঠছে।’

সতর্ক করে তিনি আরও বলেন, ‘চোখ খুলে দেখুন। আমাদের সীমান্তের বাইরে এমন কিছু পক্ষ রয়েছে যারা আমাদের ভাঙতে কাজ করছে, যাতে তারা আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে। এটি কখনোই হতে দেওয়া যাবে না।’

কানাডার ইতিহাসজুড়ে বিভিন্ন জাতির মধ্যে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টিও স্বীকার করেন কার্নি। তিনি বলেন, ‘যখন কোনো কিছু সঠিক থাকে না বা ন্যায্য হয় না, তখন আলবার্টাবাসী ও কানাডীয় হিসেবে আমরা তা থেকে মুখ লুকিয়ে থাকি না বা পালিয়ে যাই না।’

ঐক্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে সমস্যার সমাধান করি এবং এর মধ্য দিয়ে আরও শক্তিশালী হয়ে উঠি। কারণ এটিই আলবার্টা, এটিই কানাডা।’

সরকারের জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে কানাডার অর্থনৈতিক উন্নয়নে আলবার্টার ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেন কার্নি। তিনি বলেন, ‘কানাডা আবারও বড় কিছু গড়ে তুলছে। আর আলবার্টা রয়েছে এর একেবারে কেন্দ্রবিন্দুতে।’

কার্নি উল্লেখ করেন যে প্যাসিফিক লিঙ্ক পাইপলাইন কানাডার নিজস্ব জ্বালানি সম্পদের বিকাশ ঘটাতে এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। তিনি বলেন, ‘প্যাসিফিক লিঙ্ক পাইপলাইন নির্মাণের মধ্য দিয়ে আমরা আমাদের পূর্ণ জ্বালানি সক্ষমতা উন্মোচন করছি। এর মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের ওপর আমাদের নির্ভরতা কমিয়ে আনছি।’

বিচ্ছিন্নতার পথ পরিহার করে কানাডার সংহতির পক্ষে থাকতে আলবার্টাবাসীর প্রতি আহ্বান জানান কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এখন ভাঙার নয়, গড়ার সময়। এবার আমাদের কানাডার পক্ষে দাঁড়ানোর পালা।’

গণভোটে ভোটারদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে কার্নি বলেন, ‘তাই আবারও বলছি, ভোটার উপস্থিতির হারই এই গণভোটের ফলাফল নির্ধারণ করবে। কারণ জনমত জরিপ ভোট দেয় না, কেবল জনগণই ভোট দেয়।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.