ব্রিটিশ সংস্থা: হরমুজে জাহাজ চলাচল কমেছে ৭০ শতাংশ
বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার কারণে হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল সংঘাতপূর্ব পরিস্থিতির চেয়ে প্রায় ৭০ শতাংশ কমে গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) শুক্রবার এই তথ্য প্রকাশ করে। বিশ্বজুড়ে জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান এই নৌপথে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে জাহাজ চলাচলে।

ইউকেএমটিও তাদের সাপ্তাহিক পর্যালোচনায় জানায়, বিগত সাত দিনে হরমুজ প্রণালী দিয়ে বহির্গামী ১২৫টি এবং অন্তর্গামী ১২৯টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল যথাক্রমে ১২৯টি বহির্গামী এবং ১৪৬টি অন্তর্গামী জাহাজ, যা চলতি সপ্তাহে আরও কমেছে।
গত এক সপ্তাহে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ১২টি হামলার তথ্য রেকর্ড করেছে ইউকেএমটিও। এর মধ্যে হরমুজ প্রণালীতে ১০টি, পারস্য উপসাগরে একটি এবং ওমান উপসাগরে একটি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে ছয়টি যাত্রা অব্যাহত রেখে গন্তব্য বন্দরে পৌঁছেছে, একটি জাহাজ ডুবে গেছে, দুটি জাহাজ বিকল ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এবং বাকি তিনটির চূড়ান্ত পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রক্ষিপ্ত বস্তুর আঘাতে কনটেইনার জাহাজডুবি:
ইউকেএমটিও জানায়, ১৩ অক্টোবর রাস শেখ মাসুদের কাছে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত প্রক্ষিপ্ত বস্তু দিয়ে আঘাত করা হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরদিন এটি সাগরে ডুবে যায়। তবে জাহাজে থাকা সব নাবিক ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।
সংস্থাটি সতর্ক করে জানায়, হরমুজ প্রণালীতে প্রকৃত হামলার সংখ্যা নির্ধারণ করতে তাদের বেগ পেতে হচ্ছে। হামলার শিকার হওয়া বেশিরভাগ বাণিজ্যিক জাহাজই ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে জানাতে অস্বীকৃতি জানাচ্ছে।
ইউকেএমটিও আরও জানায়, ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে এখন পর্যন্ত মোট ৮৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা রেকর্ড করা হয়েছে।
হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌচলাচল নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবেই এসব হামলার ঘটনা ঘটছে। বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার ক্ষেত্রেও এটি একটি প্রধান বিষয় হয়ে রয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। পরবর্তীতে এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। দুই পক্ষের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ায় পরবর্তীতে আবারও সংঘাত শুরু হয়, যদিও এর আগে জুন মাসে তারা একটি সমঝোতা কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.