ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭
ভারতে হিন্দু ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর কলকাতায় প্রচণ্ড ভিড় এবং বৃষ্টির মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ছয়টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।’
পুলিশ জানায়, আহত ব্যক্তিদের দুর্গাপূজার একটি মণ্ডপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা এই অস্থায়ী মণ্ডপগুলোতে প্রতি বছর হাজারো ভক্ত সমবেত হন। পুলিশের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, বৃষ্টির মধ্যে মণ্ডপ পরিদর্শকদের অতিরিক্ত ভিড়ের কারণে সন্ধ্যার দিকে এ পদদলনের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বৃষ্টি শুরু হওয়ার পর একটি ঘোষণা ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় মণ্ডপের বাইরে অপেক্ষারত মানুষের ভিড় একে অপরকে ধাক্কাধাক্কি করে দ্রুত সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অনেকে মাটিতে পড়ে যান, যা শেষ পর্যন্ত পদদলনে রূপ নেয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি লেখেন, ‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।’
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ রুপি (২,১০৬ ডলার) এবং আহত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার রুপি (৫২৭ ডলার) করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আহত ব্যক্তিদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করছে প্রশাসন।’
ভারতে দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত ত্রুটির কারণে ধর্মীয় উৎসবের মতো বড় জনসমাগমে প্রায়ই প্রাণঘাতী পদদলনের ঘটনা ঘটে। গত বছর ভারতের কুম্ভমেলা ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে ৩০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এছাড়া বেঙ্গালুরুতে স্থানীয় ক্রিকেট দলের প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থক প্রাণ হারান।
দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এক ব্যক্তির নির্বাচনী প্রচারণায় পদদলিত হয়ে ৩৬ জন নিহত হন। এর আগে ২০২৪ সালে উত্তরাঞ্চলীয় উত্তর প্রদেশ রাজ্যে একটি হিন্দু ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.