আপনি পড়ছেন

জনসেবার মান, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকি করতে রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকাজুড়ে মোট ১৩টি স্থানে তিনি এই ঝটিকা সফর পরিচালনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সুযোগ-সুবিধাগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর
কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে রাজউক উত্তরা মডেল কলেজ এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যান।

পরবর্তীতে তিনি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার্স ও সরকারি বাঙলা কলেজ পরিদর্শন করেন। এরপর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে দেখেন তারেক রহমান।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজেও যান। সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে ও বেশি করে বৃক্ষরোপণ করতে তাদের আহ্বান জানান।

এরপর তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, কলাবাগান স্টাফ কোয়ার্টার্স এবং আজিমপুর সরকারি কর্মকর্তা ও কর্মচারী আবাসিক কোয়ার্টার্স পরিদর্শন করেন।

বেশ কয়েকটি স্থানে দুর্বল পরিচ্ছন্নতা ব্যবস্থা ও অব্যবস্থাপনা দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি আজিমপুর সরকারি কোয়ার্টারের পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নতি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় বেঁধে দেন।

এর আগে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনের সময় সেখানকার পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন তিনি।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামকে তার অগোছালো কক্ষে ধূমপান করতে দেখেন তারেক রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের চেয়ারম্যানকে নির্দেশ দেন। পরবর্তীতে রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ছাড়া তিনি মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত করা একটি ফুটপাত পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

আকস্মিক এই পরিদর্শনকালে তারেক রহমান কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি জনসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.