সমুদ্রপথে বাংলাদেশিদের ইউরোপযাত্রা ঠেকাতে কঠোর হচ্ছে গ্রিস
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো থেকে মিশর ও লিবিয়া হয়ে বাংলাদেশিদের ইউরোপ প্রবেশের বিপজ্জনক রুট বন্ধ করতে ট্রানজিট ফ্লাইট ও টিকিটিং ব্যবস্থায় কড়াকড়ি আরোপের উদ্যোগ নিচ্ছে গ্রিস ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গ্রিসের সংবাদমাধ্যম ‘কাথিমেরিনি’ এবং অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্রিক সিটি টাইমস’-এর পৃথক দুটি প্রতিবেদনে সম্প্রতি এই পরিকল্পনার তথ্য প্রকাশ করা হয়েছে। সম্প্রতি গ্রিসের ক্রিট দ্বীপে এক হাজারের বেশি অনিয়মিত অভিবাসীর পৌঁছানোর ঘটনাকে কেন্দ্র করে এই তৎপরতা শুরু হয়।

প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী, মানবপাচারকারী চক্রের মাধ্যমে বাংলাদেশিরা প্রথমে আন্তর্জাতিক রুটে উপসাগরীয় বিভিন্ন দেশে যান। পরবর্তীতে সেখান থেকে সংযোগকারী বিমানে মিশরের কায়রো কিংবা লিবিয়ার বেনগাজি ও ত্রিপোলি বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে ট্রলার বা নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের ক্রিট দ্বীপে প্রবেশের চেষ্টা চলে। গ্রিক কর্তৃপক্ষের ভাষ্যমতে, সুদানসহ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের নাগরিকদের মতো বাংলাদেশি অভিবাসীদের ক্ষেত্রে বাস্তুচ্যুতির কারণ রাজনৈতিক বা যুদ্ধজনিত নয়; বরং তারা অর্থনৈতিক কারণে এই বিমানপথ ও সমুদ্রপথ ব্যবহার করছেন।
এই পরিস্থিতি মোকাবিলায় লিবিয়া ও মিশরগামী ফ্লাইটের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ এবং অনিয়মিতভাবে প্রবেশকারীদের দ্রুত শনাক্ত করে ফেরত পাঠাতে বাংলাদেশের ওপর সমন্বিত উদ্যোগের জোর দিচ্ছে ইউরোপীয় কর্তৃপক্ষ। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে কায়রো, বেনগাজি ও ত্রিপোলিগামী ফ্লাইটে বাংলাদেশি যাত্রীদের ট্রানজিট সুবিধা ও টিকিটিং ব্যবস্থায় বিধিনিষেধ আনতে উপসাগরীয় দেশগুলোর সহায়তা চাইছে এথেন্স। তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের বর্তমান অগ্রগতি সম্পর্কে প্রতিবেদনে সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি।
একই সঙ্গে গ্রিসে অনিয়মিতভাবে পৌঁছানো বাংলাদেশিদের দ্রুত শনাক্ত করে বিশেষ চার্টার্ড ফ্লাইটে সরাসরি ঢাকায় ফেরত পাঠানোর পরিকল্পনাও আলোচনায় রয়েছে। এছাড়া অনিয়মিত অভিবাসীদের আশ্রয়ের আবেদন গ্রহণ বা আইনি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করছে গ্রিক প্রশাসন, যদিও এ সংক্রান্ত চূড়ান্ত কোনো রূপরেখা এখনো নির্ধারিত হয়নি।
পরিসংখ্যান অনুযায়ী, এক বছরে গ্রিসে সার্বিক অনিয়মিত অভিবাসীর সংখ্যা ৬২ হাজার থেকে কমে ৪২ হাজারে নামলেও লিবিয়া থেকে ক্রিট দ্বীপের সমুদ্রপথটি বর্তমানে অন্যতম ঝুঁকিপূর্ণ রুটে পরিণত হয়েছে। সম্প্রতি ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়ারাপেত্রা উপকূলে বহু অভিবাসী অবতরণ করেন। বর্তমানে লিবিয়ায় পাঁচ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসী ও আশ্রয়প্রার্থী অবস্থান করছেন এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসনের সহযোগিতা না থাকায় সমুদ্রপথে মানবপাচার নিয়ন্ত্রণ জটিল হয়ে পড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.