আপনি পড়ছেন

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার একটি দুর্গাপূজা মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। রবিবার এই তথ্য জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য আড়াই লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

কলকাতায় পদদলিত হয়ে নিহত ১৯, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের বাইরে পুলিশ ও উদ্ধারকর্মী

মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৪ জন শঙ্কামুক্ত এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ সংস্থা আইএএনএস-এর বরাতে শুভেন্দু অধিকারী বলেন, ‘যে ১৯টি পরিবার স্বজন হারিয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ১৩টি পরিবারের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করেছি যে সরকার তাদের পাশে রয়েছে এবং সর্বাত্মক সহায়তা দেবে। তারাও সরকারের ওপর আস্থা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সরকার ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আড়াই লাখ রুপি দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেবে। এছাড়া আহত প্রত্যেকের চিকিৎসার শতভাগ ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে এবং অতিরিক্ত ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পুরো রাজ্যজুড়ে ৫৮ হাজার পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে প্রত্যেকেরই সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। ভিড় নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং পর্যাপ্ত আলো, প্রবেশ ও প্রস্থান পথ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে দমকল বাহিনী ও পুলিশের নির্দেশনা পুরোপুরি মেনে চলতে হবে, যাতে সবাই সহযোগিতা করতে পারে।’

শনিবার উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটের চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের প্রস্থান পথের কাঠামোর একটি অংশ ভেঙে পড়লে দর্শনার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এই পদদলনের ঘটনা ঘটে।

পরবর্তীতে শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি এবং দলের রাজ্যসভার সদস্যদের সঙ্গে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে যান এবং সেখানে চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পদদলনে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি কলকাতার এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানায়, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে দেওয়া হবে এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.