আপনি পড়ছেন

হরমুজ প্রণালীতে নৌমাইনে আঘাত লেগে দুই তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। জাহাজ দুটির প্রতিটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে বাহিনীটি। খবর আল জাজিরার

হরমুজ প্রণালীতে মাইনে আঘাত, পুড়ল দুই তেলবাহী জাহাজ
হরমুজ প্রণালী

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, শনিবার আইআরজিসি বলেছে, প্রথম জাহাজটি মাইনে আঘাত করলে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ধরে যায়। দ্বিতীয় জাহাজটিও মাইনে আঘাত করলে সেটি বিশাল অগ্নিকাণ্ডে পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে জাহাজ দুটির নাম কিংবা সেগুলোতে বহন করা তেলের উৎস সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, জাহাজ দুটি নিজেদের অবস্থান শনাক্তকরণ ও রাডারব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। এ ছাড়া ইরানের অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করেছিল তারা।

আইআরজিসি আরও দাবি করেছে, একটি জাহাজ যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রণালীটি অতিক্রমের চেষ্টা করছিল। অন্য জাহাজটি চলাচলের অক্ষম হয়ে পড়ে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয় তেহরান। এরপর থেকে এ জলপথ দিয়ে চলাচলের আগে সব জাহাজকে ইরানের অনুমতি নেওয়ার দাবি জানিয়ে আসছে দেশটি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

চলতি সপ্তাহে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই সতর্ক করে বলেন, যেসব জাহাজ তাদের নৌচলাচল শনাক্তকরণব্যবস্থা বন্ধ করবে, সেগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচনা করা হবে।

অন্যদিকে, ইরানের তেল রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্রও নিজস্ব নৌ অবরোধ জোরদার করেছে। এর আগে ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, বৃহস্পতিবার ও শুক্রবার ওমান উপসাগরে তেহরানের ঘোষিত নিষিদ্ধ এলাকায় দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়।

এ ছাড়া শুক্রবার সৌদি আরবের উপকূলসংলগ্ন উপসাগরীয় জলসীমায় দুটি জাহাজে হামলার খবর দেয় সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষকেরা। নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এবং যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, গত রোববার হরমুজ প্রণালিতে বা এর কাছাকাছি ছয়টি জাহাজে হামলা হয়েছিল। যুদ্ধ শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চসংখ্যক জাহাজে হামলার ঘটনা।

গত দুই সপ্তাহে এই জলপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। ইরান বলছে, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে হামলা জোরদার করা হচ্ছে।

কে-প্লারের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর হরমুজ প্রণালী দিয়ে প্রায় ২ কোটি ৮ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছিল। তবে ১১ অক্টোবর এই পরিমাণ কমে দাঁড়ায় মাত্র ২৯ লাখ ব্যারেলে। এই বিঘ্নের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বেড়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.