পাটগ্রাম সীমান্তে বিজিবির প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে ঠেলে পাঠানোর (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তৎপরতা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে প্রহরারত বিজিবি সদস্যদের তাৎক্ষণিক প্রতিরোধ ও কড়া নজরদারির মুখে অনুপ্রবেশের এই উদ্যোগ ভেস্তে যায়।

শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মূল পিলারের কাছে এ ঘটনা ঘটে। গভীর রাতের সুযোগ নিয়ে বিএসএফ দুই শিশু, দুই নারী ও আটজন পুরুষসহ মোট ১২ জনকে জোর করে সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা চালায়। ওই সময় সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শক্ত অবস্থান গ্রহণ করে তাদের সীমানা পার হতে বাধা দেয়।
বিজিবির বাধার মুখে বাংলাদেশে ঢুকতে না পেরে ওই ১২ জন বর্তমানে সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।
অনধিকার প্রবেশের এই চেষ্টার প্রেক্ষিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি। রবিবার সকালে ঘটনার কারণ ও উদ্দেশ্য জানতে চেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।
তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন নিশ্চিত করেন, সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের একটি প্রচেষ্টা বিজিবির সতর্ক অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে। প্রতিবাদলিপি পাঠানোর পাশাপাশি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং সীমান্ত সুরক্ষিত রাখতে টহল ব্যবস্থা অব্যাহত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.