আপনি পড়ছেন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধে হাইকোর্টের দেওয়া নির্দেশনার ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে তাৎক্ষণিকভাবে এই বিপুল অঙ্কের রাজস্ব পরিশোধ করতে হচ্ছে না।

আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হচ্ছে না গ্রামীণ কল্যাণকে
ড. মুহাম্মদ ইউনূস

একইসঙ্গে প্রতিষ্ঠানটির দায়ের করা দুটি লিভ টু আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে পাঠানো হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর নিয়মিত বেঞ্চে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ১৮ অক্টোবর সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করার পর চেম্বার বিচারপতি মো. রেজাউল হক স্থগিতাদেশের এই আদেশ দেন। গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পাঁচটি করবর্ষের পুনর্মূল্যায়ন শেষে এনবিআরের পক্ষ থেকে দাবি করা ৬৬৬ কোটি টাকার বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণ দুটি পৃথক রিট আবেদন করেছিল। গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট রুল খারিজ করে কর পরিশোধের নির্দেশ দেন। পরবর্তীতে ১২ অক্টোবর ১৫ ও ৩২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণ দেন, গ্রামীণ কল্যাণ একটি নিষ্পত্তি হওয়া বিষয়কে দীর্ঘায়িত করে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। আদালত ঘটনাটিকে কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

রায়ে আরও উল্লেখ করা হয়, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের কর দাবিকে চ্যালেঞ্জ করলেও প্রতিষ্ঠানটি ২০১৭ থেকে ২০১৯ করবর্ষে সমজাতীয় আয়কর পরিশোধ করেছিল। পরবর্তীতে ২০১৯ সালে হাইকোর্টে করা রেফারেন্স আবেদনও তারা প্রত্যাহার করে নেয়। পূর্ববর্তী অবস্থানের বিপরীতে এমন পদক্ষেপ আদালতের আদেশের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শনের শামিল বলে রায়ে মন্তব্য করেন হাইকোর্ট।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.