ইশরাককে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মন্ত্রিসভার জবাবদিহি নিশ্চিত এবং শৃঙ্খলা বজায় রাখার কঠোর বার্তা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের জেরে বিতর্কের মুখে ঘটনার মাত্র এক দিনের ব্যবধানে রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ডেকে নিয়ে তাকে এই নির্দেশ দেওয়া হয়।

সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের আচরণে জবাবদিহি নিশ্চিত করতেই এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে। শনিবার প্রধানমন্ত্রী যখন নাগরিক সেবার মান তদারকিতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকা আকস্মিক পরিদর্শন করেন, ঠিক সে দিনই বিকেলে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন দেহরক্ষীদের নিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অভিযানে নামেন। একজন প্রতিমন্ত্রীর প্রশাসনিক নিয়ম ভেঙে অস্ত্র হাতে অভিযানে নামার বিষয়টি সরকারের নীতি ও কার্যপ্রণালীর পরিপন্থী হিসেবে চিহ্নিত হয়।
গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় পরিচালিত ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। সেখানে দেখা যায়, প্রতিমন্ত্রী গাড়ি থেকে নেমেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে অভিযান পরিচালনা করছেন এবং তার সঙ্গে থাকা দেহরক্ষীদের হাতেও অস্ত্র ছিল। এ সময় একজনকে গুলি করার হুমকি দিতে এবং এক তরুণকে শারীরিকভাবে হেনস্তা করতে দেখা যায়। অভিযানে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ও সরকারি দেহরক্ষীরা অস্ত্রসহ অংশ নেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, আত্মরক্ষার লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র দিয়ে জনমনে ভীতি বা বিরক্তি সৃষ্টি হয় এমন প্রদর্শন আইনত নিষিদ্ধ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানান, ওয়ারী বিভাগের উপকমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে যাওয়ার আগে পুলিশের সঙ্গে সমন্বয়ের বিষয়েও গরমিল পাওয়া যায়; ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা জানান, পুলিশকে আগে থেকে এই অভিযান সম্পর্কে জানানো হয়নি।
বিতর্কের মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইশরাক হোসেন দাবি করেন, কর্মসূচিটি পুলিশ ও স্থানীয় নেতাদের যৌথ সিদ্ধান্তে হয়েছিল। সেখানে হামলার আশঙ্কায় আত্মরক্ষার্থে লাইসেন্সপ্রাপ্ত বৈধ অস্ত্র ক্ষণিকের জন্য উঁচিয়ে ধরা হয় এবং এতে আইনের কোনো লঙ্ঘন হয়নি। তিনি আরও জানান, সেখান থেকে মাদকদ্রব্য, অস্ত্র ও ছিনতাই করা সামগ্রী জব্দসহ ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সরকারের শৃঙ্খলা ও জবাবদিহির স্বার্থে পদত্যাগের নির্দেশ দেওয়ার এমন কঠোর পদক্ষেপ সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বার ঘটলো। এর আগে রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় বিতর্ক ওঠায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর জাতীয় সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে। সেই ঘটনার আড়াই সপ্তাহের মাথায় এবার প্রতিমন্ত্রী পদমর্যাদার একজনকে পদত্যাগের নির্দেশ দিয়ে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর বার্তা দিলো সরকার।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.