আপনি পড়ছেন

কানাডার আলবার্টার একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে চারজন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন। ঘটনাটিকে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য শান্তিকালীন অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোববার সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে নিহত ৪
বক্তব্য দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী কার্নি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে নিশ্চিত করছি যে বন বিভাগের সদস্যরা প্রাণ হারিয়েছেন এবং তাদের নিকটাত্মীয়দের বিষয়টি অবহিত করা হয়েছে। এ ছাড়া আরও কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন।’

এডমন্টন থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে শনিবার বিকেলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রবল বাতাসের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হলে তা প্রশিক্ষণ এলাকার সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল বিকেলে আলবার্টার ওয়েনরাইটে অবস্থিত কানাডিয়ান সশস্ত্র বাহিনীর ঘাঁটিতে একটি ভয়াবহ ও দ্রুত ছড়িয়ে পড়া আগুন আঘাত হানে। এর ফলে শান্তিকালীন কানাডার মাটিতে সশস্ত্র বাহিনীর জন্য সবচেয়ে খারাপ ট্র্যাজেডিগুলোর একটি সংঘটিত হয়েছে।’

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি ঘটনাটিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরিস্থিতিকে ‘চলমান ও স্পর্শকাতর’ আখ্যা দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি।

কানাডিয়ান সশস্ত্র বাহিনী জানায়, স্থানীয় সময় বিকেল প্রায় ৪টার দিকে (গ্রিনিচ মান সময় ২২:০০) একটি প্রশিক্ষণ রেঞ্জে আগুন লাগার খবর পাওয়া যায়, যা পরবর্তীতে সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ সমন্বিতভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।

প্রধানমন্ত্রী কার্নি জানান, সামরিক সদস্য ও বেসামরিক দলগুলো রাতভর আগুন নিয়ন্ত্রণের লড়াই চালিয়ে গেছে। পাশাপাশি আহতদের চিকিৎসায় সহায়তা করতে এডমন্টন ও সাসকাটুন থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর যেসব সাহসী সদস্যকে আমরা হারিয়েছি, তাদের জন্য পুরো জাতি শোক প্রকাশ করছে।’ তিনি আরও উল্লেখ করেন, নিহতদের সম্মানে কেন্দ্রীয় সরকারের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এই অগ্নিকাণ্ডকে ‘তাৎপর্যপূর্ণ ও মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে চিফ অব দ্য ডিফেন্স স্টাফ জেনারেল জেনি ক্যারিনান জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সামরিক বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী কার্নি।

তিনি বলেন, ‘আহতদের সুস্থ হয়ে ওঠার প্রতিটি ধাপে আমরা তাদের যত্ন নেব। এই গভীর শোকের ভার কাঁধে নিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর যে নারী ও পুরুষরা দাঁড়িয়ে আছেন, আমরা তাদের পাশে থাকব। তারা একা এটি বহন করবেন না।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.