হামলার হুমকি: ইসরায়েল থেকে আসা উড়োজাহাজের বুলগেরিয়ায় অবতরণ
বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী একটি উড়োজাহাজ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়। খবর আল জাজিরার

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটি রোমানিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থান করার সময় এর কর্মীরা বোমা হামলার হুমকি পান। এরপর তারা উড়োজাহাজটি সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন। অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি তেল আবিব থেকে ভিয়েনায় যাচ্ছিল।
বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটিকে পাহারা দিয়ে সোফিয়া বিমানবন্দরে নিয়ে যায় দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান।
বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। জরুরি অবতরণের পর তাদের সবাই উড়োজাহাজ থেকে নেমে আসেন।
বার্তা সংস্থা এএফপিকে অস্ট্রিয়ান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। বিমান সংস্থাটি বলেছে, উড়োজাহাজে তল্লাশি শেষ হলে যত দ্রুত সম্ভব যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ঘটনায় একটি জরুরি সাড়াদানকারী দল গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।
বিমান চলাচল ও ফ্লাইট পর্যবেক্ষণবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।
ফ্লাইট পর্যবেক্ষণকারী আরেকটি ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, উড়োজাহাজটি স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। পরে সেটি দক্ষিণ দিকে মোড় নিয়ে আবার বুলগেরিয়ার দিকে ফিরে যায়।
এডিএস-বি এক্সচেঞ্জ নামের ফ্লাইট পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, একই সময়ে উড়োজাহাজটি ৭৭০০ সংকেত পাঠাচ্ছিল। উড়োজাহাজ চলাচলে এ সংকেত সাধারণ জরুরি পরিস্থিতি নির্দেশ করে।
গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে সহকারী পাইলটের বিরুদ্ধে পাইলটকে কুঠার দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। উড়োজাহাজটি বিধ্বস্ত করার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করা হয়। সে সময় উড়োজাহাজটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন।
ওই ঘটনার সময় উড়োজাহাজটি প্রায় ১৭ হাজার ফুট বা ৫ হাজার ১৮০ মিটার নিচে নেমে যায়। পরে যাত্রী ও অন্য ক্রুরা অভিযুক্ত সহকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করলে ফ্লাইদুবাইয়ের অন্য পাইলটেরা উড়োজাহাজটির নিয়ন্ত্রণ ফিরে পান। পরে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, সহকারী পাইলট হামাম আল-হাম্মামি ছিলেন ওমানের নাগরিক। ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত করার উদ্দেশ্যে তিনি ‘আত্মঘাতী’ মিশনে ছিলেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে হামাম আল-হাম্মামির বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর ইসরায়েল সরকার দেশটিতে অবতরণকারী সব উড়োজাহাজের পাইলটদের পরিচয় যাচাইয়ের নির্দেশ দেয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.