আপনি পড়ছেন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানও উদ্বোধন করেছেন।

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর । ছবি- সংগৃহীত

আজ সোমবার সকাল ১০টায় জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো চার শহীদের অভিভাবকদের সঙ্গে নিয়ে এই স্মৃতিস্তম্ভ ও নবসজ্জিত উদ্যানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান, শাহারিয়ার খাঁন আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলম। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্মৃতি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং উদ্যানের ভেতরের বিভিন্ন অংশসহ নবনির্মিত গ্রন্থাগার পরিদর্শন করেন।

নাগরিক পরিবেশের উন্নয়ন ও ঐতিহাসিক আত্মত্যাগকে একই সূত্রে গাঁথতে বাস্তবায়ন করা হয়েছে এই প্রকল্প। উদ্যানটিতে ইতিহাস চর্চার পাশাপাশি সাধারণ মানুষের হাঁটাচলা ও অবসরের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

স্মৃতিস্তম্ভটির মূল নকশায় উঠে এসেছে অভ্যুত্থানের পূর্ণাঙ্গ স্মৃতিচিহ্ন। প্রায় এক একর জায়গাজুড়ে নির্মিত এই কাঠামোর উচ্চতা ৯০ ফুট। এর মূল দেয়ালে লেজার কাটিংয়ের মাধ্যমে খোদাই করা হয়েছে আন্দোলনের ৮৩৪ জন শহীদের নাম। স্মৃতিস্তম্ভের সম্মুখভাগে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে ২০টি প্রতীকী সমাধিফলক। এছাড়া স্থাপত্যটির বাইরের অংশে রয়েছে ১৬৩ ফুট দীর্ঘ ও সাড়ে ৪ ফুট উঁচু এবং ভেতরের অংশে ১৭১ ফুট দীর্ঘ ও সাড়ে ৭ ফুট উঁচু রিলিফ ভাস্কর্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.