তারেক রহমান: বিরোধী দল জুলাইকে অন্তরে ধারণ করতে ব্যর্থ
আমন্ত্রণ পেয়েও জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করে বিরোধী দল প্রকারান্তরে গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোকেই অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী উদ্যানে সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত উদ্যানের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বর্তমান বিরোধী দল কেবল বিরোধিতার খাতিরেই বিরোধিতার চর্চা করছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, সরকারের কাজকর্মের বিরোধিতা অবশ্যই হতে পারে, তবে তা গঠনমূলক হওয়া আবশ্যক। বিরোধী দল চব্বিশের জুলাইকে অন্তরে ধারণ করতে ব্যর্থ হয়েছে বলেই তাদের শীর্ষ নেতা এই রাষ্ট্রীয় আয়োজনে উপস্থিত হননি। একই মঞ্চে বসতে দ্বিধা থাকলে বিরোধীদলীয় নেতা অনুষ্ঠানস্থলে শহীদ পরিবারগুলোর সঙ্গেও আসন গ্রহণ করতে পারতেন বলে তিনি উল্লেখ করেন।
ভোটাধিকার ও জনগণের ম্যান্ডেটের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলই দেশবাসীর কাছে নিজেদের বক্তব্য নিয়ে হাজির হয়েছিল। ভোটাররা তাদের রায়ে ঠিক করেছেন কারা দেশ পরিচালনা করবে। জনগণের সেই সিদ্ধান্তের ভিত্তিতেই বিএনপি সরকারে এসেছে এবং সংশ্লিষ্ট পক্ষকে বিরোধী দলের আসনে বসানো হয়েছে। সেই বাস্তবতা অস্বীকার করে এমন জাতীয় মঞ্চ প্রত্যাখ্যান করা মূলত জনআকাঙ্ক্ষা এবং শহীদ পরিবারের আত্মত্যাগের প্রতি চরম অসম্মান।
বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধের মতোই চব্বিশের জুলাইয়ের চেতনাকে লালন করে জানিয়ে সরকারপ্রধান আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পরিবারের পুনর্বাসনে সরকার কার্যকর সহায়তা অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.