আপনি পড়ছেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীর উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে বিশৃঙ্খলা ও সাংবাদিকদের সঙ্গে হট্টগোলের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে প্রতিমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দিতে আয়োজিত এই অনুষ্ঠানে ‘মোবাইল সাংবাদিকদের’ কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টাকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এতে গণমাধ্যমকর্মীদের স্বাভাবিক কাজের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়।

জাতীয় প্রেস ক্লাবে ইশরাকের সংবাদ সম্মেলনে হট্টগোল
প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন ইশরাক হোসেন

সংবাদ সম্মেলনে অংশ নিতে দলীয় সমর্থকদের বড় বহর নিয়ে প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রবেশ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নেতা-কর্মীদের অতিরিক্ত উপস্থিতির কারণে মিলনায়তন ও এর আশপাশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদ সম্মেলন শুরুর আগমুহূর্তে আয়োজকদের পক্ষ থেকে মোবাইল সাংবাদিকদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ক্ষুব্ধ হন। এ নিয়ে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোল। পরিস্থিতি চরম রূপ নিলে একপর্যায়ে উপস্থিত সব সাংবাদিকের অবস্থানের মধ্য দিয়েই সংবাদ সম্মেলন শুরু করতে বাধ্য হন ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক হোসেন বলেন, কয়েক দিন ধরে চলমান ঘটনা নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে কিছু সত্যের পাশাপাশি অনেক অতিরঞ্জিত বিষয় প্রচার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হেয় করার চেষ্টা করা হয়েছে এবং এতে তার দলও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় সোমবার দুপুরে প্রেস ক্লাবে এসে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘটনার ব্যাখ্যা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ব্যক্তিগত অস্ত্র প্রদর্শনের ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। শুরুতে এই তথ্য সঠিক নয় বলে দাবি করলেও শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনের ডাক দেন তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.