কভেন্ট্রিকে হারিয়ে মৌসুমে টটেনহ্যামের প্রথম জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। লন্ডনে সপ্তম সপ্তাহের শেষ ম্যাচে নবাগত কোভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। সোমবারের এই জয়ে লিগের তলানি থেকে কিছুটা স্বস্তিতে ফিরল কোচ রবার্তো ডি জার্বির শিষ্যরা।

ম্যাচে নামার আগে ছয় ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছিল ডি জার্বির দল, যা ছিল ক্লাবটির অন্যতম বাজে মৌসুমের সূচনা।
ম্যাচের শুরুতে অবশ্য কোভেন্ট্রিই প্রথম বিপজ্জনক আক্রমণ শাণায়। সপ্তম মিনিটে তাতসুহিরো সাকামোটোর একটি বিপজ্জনক ক্রস প্রায় আত্মঘাতী গোলে রূপ নিতে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে গোলরক্ষক আন্তোনিন কিনস্কি বলটি নিয়ন্ত্রণে নেন।
এর দুই মিনিট পর ব্র্যান্ডন থমাস-আসান্তের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় সাকামোটোর নেওয়া একটি শট প্রতিহত হয়ে ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
শুরুতে অতিথিদের এমন চাপ সামলে ম্যাচের ১৪তম মিনিটে ডেডলক ভাঙেন জেমস ম্যাডিসন। ডান প্রান্ত ধরে দ্রুত গতিতে এগিয়ে ডিফেন্ডারকে পরাস্ত করে বল বাড়িয়ে দেন মোহাম্মদ কুদুস। সেই পাসে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান ম্যাডিসন। কোভেন্ট্রির গোলরক্ষক কার্ল রাশওয়ার্থকে পরাস্ত করে বল উপরের বাম কোণ দিয়ে জালে জড়ায়।
২০২৫ সালের ফেব্রুয়ারির পর প্রিমিয়ার লিগে এটিই ম্যাডিসনের প্রথম গোল। এর মাধ্যমে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর লিগে তার ৬১০ দিনের গোলখরা কাটল।
বিরতির পাঁচ মিনিট পর সমতায় ফেরে কোভেন্ট্রি। টটেনহ্যামের পেনাল্টি বক্সের ভেতর বল প্রতিহত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে কিনস্কিকে পরাস্ত করেন জ্যাক রুডোনি। এতে ম্যাচের স্কোর দাঁড়ায় ১-১।
তবে ৫৮তম মিনিটে ওমর মারমুশের গোলে আবারও লিড নেয় স্বাগতিকরা। নতুন ক্লাবের জার্সিতে এটিই মিশরীয় এই ফরোয়ার্ডের প্রথম গোল। পেনাল্টি বক্সের বাম প্রান্তের কাছে ডিফেন্ডারকে কাটিয়ে দূরের ডান কোণে চমৎকার বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি, যেখানে রাশওয়ার্থের কিছুই করার ছিল না।
ম্যাচের ৬৯তম মিনিটে অ্যান্ড্রু রবার্টসন চোট পেয়ে মাঠ ছাড়লে তার বদলি হিসেবে বেন ডেভিসকে নামান ডি জার্বি।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে টটেনহ্যামের হয়ে মাঠে ফেরেন সুইডিশ তারকা দেজান কুলুসেভস্কি। হাঁটুর চোট কাটিয়ে মারমুশের বদলি হিসেবে নেমে ৫২৬ দিন পর নিজের প্রথম ম্যাচ খেলেন তিনি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পান বদলি খেলোয়াড় মাথিস তেল, তবে তার বাঁকানো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
অবশেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে টটেনহ্যামের জয় নিশ্চিত করেন ডেভিস। তেলের একটি ক্রস কোভেন্ট্রি বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ডমিনিক সোলাঙ্কি বল বাড়ান ডেভিসের উদ্দেশ্যে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাম পায়ের বাইরের অংশ দিয়ে নিচু শট নেন ডেভিস। গোলরক্ষক রাশওয়ার্থের গ্লাভসের নিচ দিয়ে বল জালে জড়ায়।
এই জয়ের ফলে সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৬তম স্থানে উঠে এসেছে স্পার্সরা। অন্যদিকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল কোভেন্ট্রি সমান ছয় পয়েন্ট নিয়েও নেমে গেছে ১৭তম স্থানে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.