আপনি পড়ছেন

পূজার ছুটিতে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন এবং সড়কপথে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ২০০টি বিশেষ বাস নামানো হয়েছে। রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের নির্দেশনায় আজ থেকে রেল ও সড়কপথে এই সমন্বিত পরিবহন সেবা কার্যকর হচ্ছে।

পূজায় তিন জোড়া বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু
ট্রেন

যাত্রীদের চাপ সামাল দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিটের কালোবাজারি ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে মহাসড়কের বিভিন্ন সেতুর টোল প্লাজায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন ও অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছেন তিনি। উৎসব উদযাপনে যাত্রীদের ভোগান্তি বা বাড়তি ভাড়া আদায়ের মতো ঘটনা রোধে সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে কাজ করার নির্দেশ দেন শেখ রবিউল আলম।

অন্যদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় বিআরটিসি শুরু করেছে ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’, যা শনিবার পর্যন্ত পরিচালিত হবে। এই বিশেষ সেবায় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলা মিলিয়ে মোট ২০০টি বাস যুক্ত করা হয়েছে। যাত্রীর চাহিদার ওপর ভিত্তি করে এই বহরে বাসের সংখ্যা আরও বাড়ানোর প্রস্তুতিও রয়েছে। এ উপলক্ষে সারা দেশে বিআরটিসির ২২টি ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন ডিপো ছাড়াও আন্তজেলা রুটে এই বিশেষ বাসগুলো চলাচল করছে। এসব গন্তব্যের মধ্যে রয়েছে চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, রাজশাহী, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও জামালপুর। এই সেবা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিআরটিসি প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২৪১০৫৩০৪২ এবং মোবাইল নম্বর ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.