আপনি পড়ছেন

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দুই বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা শিথিল করেছে সরকার। বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনাম থাকলে এখন থেকে শীর্ষ পদে দায়িত্ব পাওয়ার সুযোগ পাবেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি নিয়োগ: অভিজ্ঞতায় ছাড়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা নতুন এক নীতিমালায় এই বিধান যুক্ত করা হয়েছে। 'রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬' শীর্ষক এই নির্দেশনার মাধ্যমে গত ২৬ জুলাই কার্যকর করা আগের নীতিমালাটি বাতিল করা হলো।

নীতিমালার নির্দেশনা অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকের এমডি পদের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া বর্তমান বা অতীতে কোনো ব্যাংকের এমডি বা ডিএমডি হিসেবে দুই বছরের অভিজ্ঞতার পূর্বশর্ত বহাল থাকলেও বিশেষ পারদর্শিতা ও সুনামের ক্ষেত্রে এই সময়সীমার নিয়ম শিথিলযোগ্য। ফলে মেধাবী ও যোগ্য ব্যাংকারদের দ্রুততম সময়ে শীর্ষ পদে আসার সুযোগ তৈরি হলো।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। পুরো শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকলে তিনি অযোগ্য বিবেচিত হবেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলার বিষয়ে বাস্তব জ্ঞান এবং চাকরিজীবনের সব পর্যায়ে সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি থাকতে হবে।

এমডি বাছাইয়ে প্রার্থীর বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করবে গঠিত কমিটি। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ। এই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ হবে তিন বছর, যা পরবর্তীতে সরকার ও পরিচালনা পর্ষদের সুপারিশে নবায়নের সুযোগ রয়েছে।

তবে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এই ছাড় মিলছে না। এসব প্রতিষ্ঠানে এমডি হতে হলে নবম গ্রেড থেকে শুরু করে ন্যূনতম ২০ বছরের চাকরির অভিজ্ঞতার পাশাপাশি ডিএমডি পদে পূর্ণ দুই বছরের দায়িত্ব পালনের শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে।

এদিকে সম্প্রতি রাষ্ট্রমালিকানাধীন একাধিক ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) এমডিদের চুক্তি বাতিল করা হলেও পদগুলোতে এখনও নতুন নিয়োগ দেওয়া হয়নি। এর পাশাপাশি সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। একই সঙ্গে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি পদেও পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.