আপনি পড়ছেন

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি, লুটতরাজ ও অবিচার জনগণ মেনে নেবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অবস্থান তুলে ধরেন।

জামায়াত আমির: লুটেরা-চাঁদাবাজদের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি
ডা. শফিকুর রহমান

অপরাধীদের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মানুষের ওপর নির্যাতন চালানো, নাগরিক অধিকার হরণ করা কিংবা অন্যের সম্পদ আত্মসাতের মতো প্রতিটি অপকর্মের হিসাব ভবিষ্যতে দিতে হবে। অন্যায় করে কারও পার পাওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কৃতকর্মের জন্য সবাইকে জবাবদিহির আওতায় আসতে হবে। অতীতের বিভিন্ন দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সীমান্ত পেরিয়ে সাবেক এক বিচারপতির পালানোর সময় আটক হওয়ার ঘটনা উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

বিগত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, গত ১৭ বছর তাদের সংগঠনের ওপর নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে। শীর্ষ পর্যায়ের ১২ জন নেতাকে শতাব্দীর জঘন্যতম অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে, অথচ তারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। ফ্যাসিবাদী আমলে বহু মানুষ জীবন দিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা তৈরি হয়েছে যে জামায়াতে ইসলামী মানুষের আমানতের পূর্ণ হেফাজত করবে।

সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাইয়ের গণআন্দোলনে চট্টগ্রাম অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে। ব্যক্তিগত লাভ বা দুনিয়াবি স্বার্থের ঊর্ধ্বে উঠে কেবল আদর্শিক বিশ্বাস ও সন্তুষ্টির লক্ষ্যেই ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, সাধারণ মানুষ দেশে একটি টেকসই আদর্শিক পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সেই আকাঙ্ক্ষার আভাস মিলেছে উল্লেখ করে তিনি ন্যায়বিচার ও সততার ভিত্তিতে সমাজ পুনর্গঠনে প্রাক্তন দায়িত্বশীলদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ বলেন, ন্যায়ভিত্তিক ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রসমাজ সম্মুখ সারিতে থাকবে। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আদর্শিক সংগঠনকে মজবুত রাখতে সদস্যদের সর্বদা ঐক্যবদ্ধ জীবনযাপন নিশ্চিত করতে হবে এবং আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.