ভুয়া ওয়েবসাইটের প্রতারণা থেকে যেভাবে বাঁচাবে গুগল ক্রোম!
ইন্টারনেটে ছড়িয়ে থাকা প্রতারণামূলক ও ক্ষতিকর ওয়েবসাইট শনাক্তে ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে গুগল ক্রোম। ব্যবহারকারীদের ফিশিং ও নানা ধরনের কারিগরি প্রতারণা থেকে রক্ষা করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় সুরক্ষা যুক্ত করা হয়েছে। এই বিশেষ সুবিধাগুলো কার্যকর করতে ব্যবহারকারীকে ব্রাউজারের এনহ্যান্সড প্রোটেকশন বা বর্ধিত সুরক্ষা ব্যবস্থা চালু রাখতে হবে।

অনলাইন অপরাধীদের নতুন কৌশল ‘ক্লিকফিক্স’ প্রতিরোধে এই হালনাগাদে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই কৌশলে সাধারণ ব্যবহারকারীকে কম্পিউটারের কারিগরি সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে কৌশলে ক্ষতিকর কমান্ড টার্মিনালে চালাতে বাধ্য করা হয়। ক্রোম এখন উইন্ডোজের পাওয়ারশেল বা সিএমডির মতো সিস্টেম টুলে চালনাযোগ্য এমন সন্দেহজনক কোড শনাক্ত করতে পারবে। ব্যবহারকারীর ক্লিপবোর্ডে থাকা ক্ষতিকর স্ক্রিপ্ট দ্রুত বিশ্লেষণের মাধ্যমে বিপজ্জনক হিসেবে চিহ্নিত হলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা দেওয়া হবে।
প্রতারণামূলক ওয়েবসাইট যাচাই করতে গুগল তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’-এর সার্ভারভিত্তিক উন্নত মডেল কাজে লাগাচ্ছে। কোনো ওয়েবপৃষ্ঠার ব্র্যান্ডের পরিচয়, পৃষ্ঠার ধরন ও সার্বিক উদ্দেশ্য বিশ্লেষণ করে জেমিনি নিশ্চিত করবে সেটি ভুয়া কি না। বিশেষ করে ভুয়া অ্যান্টিভাইরাস ও অনির্ভরযোগ্য ব্রাউজার আপডেটের ফাঁদ ঠেকাতে এই প্রযুক্তি কাজ করবে। তবে গুগল আশ্বস্ত করেছে, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় এই প্রক্রিয়ায় আদান-প্রদান করা তথ্য সংরক্ষণ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণে ব্যবহার করা হয় না।
ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে ক্রোম ব্রাউজারে দুই ধরনের সতর্কবার্তার ব্যবস্থা রাখা হয়েছে। কোনো পৃষ্ঠায় সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে ব্যবহারকারীকে বিশেষ নকশা ও রঙের সংকেত দিয়ে সতর্ক করা হবে। অন্যদিকে, উচ্চমাত্রার ক্ষতিকর কোনো ওয়েবসাইট শনাক্ত হলে পুরো পর্দা জুড়ে লাল রঙের সতর্কবার্তা দেখানো হবে, যাতে অনিচ্ছাকৃত ক্ষতি এড়ানো যায়।
সাধারণ সুরক্ষার তুলনায় এনহ্যান্সড প্রোটেকশন ব্যবস্থা ফিশিং ও অন্যান্য অনলাইন প্রতারণা রোধে প্রায় ১০ গুণ বেশি কার্যকর। ইতিমধ্যে বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষ এই সুবিধা ব্যবহার করছেন। তবে গুগল জানিয়েছে, কোনো প্রযুক্তির মাধ্যমেই শতভাগ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই অপরিচিত উৎস থেকে সফটওয়্যার ইনস্টল করা কিংবা যাচাই না করে কম্পিউটারে কোনো নির্দেশনা কার্যকর করার বিষয়ে ব্যবহারকারীদের সর্বদা সতর্ক থাকতে হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.