প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ
বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করে সুন্দরবন উপকূলীয় অঞ্চল পরিদর্শন শেষে মোংলায় পৌঁছাবেন তারেক রহমান। সফরকালে বন্দর সম্প্রসারণ প্রকল্প এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন সরকারপ্রধান।
নির্ধারিত সূচি মোতাবেক, সকাল সাড়ে আটটায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল নয়টায় সেখান থেকে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে সকাল দশটায় আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন বনভূমি পর্যবেক্ষণ করবেন। আকাশপথের পরিদর্শন শেষে সকাল সাড়ে দশটায় তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। পরবর্তীতে সেখান থেকে সড়কপথে স্থানীয় লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে তিনি সরাসরি নির্ধারিত ওয়ার্ডরুমে যাবেন। মধ্যাহ্ন বিরতির পর বেলা পৌনে দুইটায় ওয়ার্ডরুমের সভাকক্ষে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম এবং প্রধান জেটিসমূহ পরিদর্শন করবেন তিনি। বেলা সোয়া তিনটায় প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল চারটায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল পাঁচটায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচির বিবরণ অনুযায়ী, সফরকালে ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তার সফরসঙ্গী হবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবতীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.