আইনের শাসন: বিশ্বসেরা ১৫ উন্নয়নকারী তালিকায় বাংলাদেশ
সরকারি ক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং বিধি-বিধানের কার্যকর প্রয়োগের ইতিবাচক সংস্কারে বৈশ্বিক আইনের শাসন প্রতিষ্ঠার অগ্রগতিতে বিশ্বের সেরা ১৫টি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত ‘আইনের শাসন সূচক ২০২৬’-এ এই মূল্যায়ন তুলে ধরা হয়। সামগ্রিক তালিকায় দুই ধাপ উন্নতি ঘটিয়ে বিশ্বের ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১২৩ নম্বরে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আইনের শাসন পর্যালোচনায় নির্ধারিত আটটি মূল মানদণ্ডের মধ্যে তিনটিতে ইতিবাচক রূপান্তর এই অর্জনে ভূমিকা রেখেছে। এর মধ্যে আইনি জবাবদিহিতা পরিমাপক ‘সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা’ ক্ষেত্রে ০.৩৮ স্কোর নিয়ে বাংলাদেশ ৯৪তম অবস্থানে উঠে এসেছে। এছাড়া ঘুষ ও ক্ষমতার অপব্যবহার রোধ সংক্রান্ত ‘দুর্নীতির অনুপস্থিতি’ মানদণ্ডে ০.৩৪ স্কোর পেয়ে ১১৯তম এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা বা ‘বিধি-বিধানের প্রয়োগ’ ক্ষেত্রে ০.৫৬ স্কোর নিয়ে ১১৪তম স্থানে জায়গা করে নিয়েছে দেশটি।
সংস্কারমূলক অগ্রগতির দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। তবে সার্বিক অবস্থানের বিচারে এ অঞ্চলে দেশটির অবস্থান চতুর্থ। তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে নেপাল, যার পেছনে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারত। অন্যদিকে আফগানিস্তান ও পাকিস্তান অবস্থান করছে বাংলাদেশের পেছনে। আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসনের শীর্ষ পাঁচ অবস্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ।
অগ্রগতির এই ধারা সত্ত্বেও বৈশ্বিক গড় স্কোর ০.৫৫-এর তুলনায় বাংলাদেশের সার্বিক স্কোর দাঁড়িয়েছে ০.৩৯। জিম্বাবুয়ে, নাইজেরিয়া, সিয়েরা লিওন ও ঘানার মতো আফ্রিকার বহু দেশের চেয়েও সামগ্রিক অবস্থানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া পাঁচটি মানদণ্ডে অবস্থানের অবনতি ঘটেছে। বিশেষ করে আন্তর্জাতিক আইনের অধীনে মানবাধিকার সুরক্ষামূলক ‘মৌলিক অধিকার’ মানদণ্ডে ০.৩১ স্কোর নিয়ে বাংলাদেশ ১৩৩তম এবং ‘দেওয়ানি বিচার’ মানদণ্ডে একই স্কোর নিয়ে ১৩২তম স্থানে রয়েছে। একই সঙ্গে মুক্ত সরকার এবং ফৌজদারি বিচার ক্ষেত্রেও দুর্বলতা বজায় রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.