আপনি পড়ছেন

দেশের জ্বালানি সংকট নিরসনে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্যে তিতাস গ্যাসক্ষেত্রে দুটি অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘তিতাস গ্যাসক্ষেত্রে দুটি অনুসন্ধানমূলক ও উন্নয়ন কূপ (তিতাস-৩২ ও তিতাস-৩৩) খনন’ শীর্ষক এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫৯২ কোটি টাকা। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিতাসে দুই কূপে মিলবে দৈনিক ৩০ মিলিয়ন গ্যাস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত। এতে মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৪১৪ কোটি ৪০ লাখ টাকা এবং বিজিএফসিএলের নিজস্ব তহবিল থেকে ১৭৭ কোটি ৬০ লাখ টাকার সংস্থান রাখা হয়েছে। এর আগে প্রকল্প মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী প্রাথমিক প্রস্তাবের ৬৩২ কোটি টাকা থেকে ৪০ কোটি টাকা কমিয়ে প্রকল্পের ব্যয় পুনর্নির্ধারণ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, নতুন দুটি কূপ থেকে আগামী ১০ বছরে মোট ১০০ দশমিক ৭৪ বিলিয়ন ঘনফুট গ্যাস ও ৬০ হাজার ৪৪৪ ব্যারেল কনডেনসেট উত্তোলন সম্ভব হবে। উৎপাদনস্থলের মূল্যের হিসাবে এই গ্যাসের আর্থিক মূল্য দাঁড়াবে ২৮৫ কোটি ২৬ লাখ টাকা এবং কনডেনসেটের মূল্য ৫৩ কোটি ৮১ লাখ টাকা। ভোক্তা পর্যায়ে এই গ্যাসের আনুমানিক বাজারমূল্য হবে প্রায় ৬ হাজার ৫২৩ কোটি ৯৭ লাখ টাকা। এছাড়া কূপ দুটি থেকে দৈনিক গড়ে ১৮ ব্যারেল হারে কনডেনসেট পাওয়া যাবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, নতুন কূপ দুটির গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ানোর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। দেশীয় জ্বালানি সক্ষমতা বাড়াতে সরকার ২০৩১ সালের মধ্যে ১৫০টি এবং ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে আরও ১৫০টি কূপ খননের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেই মহাপরিকল্পনার অংশ হিসেবেই তিতাসের এই দুটি কূপকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বর্তমানে বিজিএফসিএলের পাঁচটি সক্রিয় গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৮০ থেকে ৪৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে শুধু তিতাস গ্যাসক্ষেত্রের কার্যকর ২৩টি কূপ থেকেই দৈনিক উৎপাদিত হচ্ছে প্রায় ৩৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে সংগৃহীত ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের তথ্য পর্যালোচনা করে চীনা প্রতিষ্ঠান বিজিপি ইনকরপোরেটেড যে ১৬টি নতুন কূপ খননের সুপারিশ করেছিল, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির সম্ভাব্যতা সমীক্ষার পর তারই বাস্তবায়ন শুরু হচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.