আপনি পড়ছেন

উত্তর-পূর্ব ফ্রান্সে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কৌঁসুলিরা এ তথ্য নিশ্চিত করেছেন বলে সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি উল্লেখ করেছে।

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্তে দুজনেরই মৃত্যু নিশ্চিত
ফরাসি বিমানবাহিনীর মিরাজ ২০০০ যুদ্ধবিমান

মেটজ কৌঁসুলি কার্যালয় সম্প্রচারমাধ্যমটিকে বলে, ‘দুর্ঘটনাস্থল থেকে পাওয়া আলামত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে পরিচয় শনাক্তের উদ্দেশ্যে চলমান ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত হতে হবে।’

কর্তৃপক্ষ এর আগেই উড়োজাহাজের পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল। তখন বিমানটির নিখোঁজ নেভিগেটরের সন্ধানে তল্লাশি অভিযান চলছিল।

ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা যুদ্ধবিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সির নিকটবর্তী মার্তে-এ-মোজেল বিভাগে বিধ্বস্ত হয়। স্থানীয় সময় রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে রোজভিল, দোমেভ্র-অঁ-আই এবং ত্রঁবলেকুর গ্রামের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিকটবর্তী পোঁ-আ-মুসোঁর মেয়র হেনরি লেমোয়ান জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে এবং একটি ড্রোনের সাহায্যে বিমানের ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা গেছে।

পরিস্থিতি মোকাবিলায় রোজভিলে একটি সংকটকালীন সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ আশপাশের এলাকার সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সার্বিক পরিস্থিতি এবং প্রকৃত কারণ উদঘাটনে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.