বিলুপ্ত সাত পদ, এনসিপির নেতৃত্বে বড় পরিবর্তন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এনে ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে পুনর্গঠিত এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

সাংগঠনিক এই পরিবর্তনের মাধ্যমে এনসিপির কাঠামো থেকে সাতটি পদ বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত হওয়া পদগুলোর মধ্যে রয়েছে মুখ্য সমন্বয়ক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের পদ। পূর্বে দলটির শীর্ষ নেতৃত্ব ‘সুপার ইলেভেন’ হিসেবে পরিচিত থাকলেও নতুন বিন্যাসে তা ছয় সদস্যের ‘সুপার সিক্স’ রূপ নিয়েছে। একই সঙ্গে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদের ১৬ জন সদস্যকে ‘সুপার সিক্সটিন’ নামে অভিহিত করা হয়েছে।
দলটির আটজন সংসদ সদস্যের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শীর্ষ ছয়ে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া অন্য পাঁচজন সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুমকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্ষদের বাকি সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন ও সালেহউদ্দিন সিফাত।
আগের কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নতুন তালিকায় যুগ্ম আহ্বায়ক হয়েছেন। অন্যদিকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভাকে যুগ্ম সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে সর্বমোট ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ছয়জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
নতুন এই কমিটিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি এ কে ফ্লোরা, বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার এবং জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা তারেক এ আদেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও কমিটিতে ৩২টি সম্পাদকীয় পদ ছাড়াও ১১ জন সাংগঠনিক সম্পাদক, ১৯ জন সহসম্পাদক এবং ৫৮ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেতাদের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা ও সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.