রাঙামাটি ও খাগড়াছড়িতে অবরোধ: যোগাযোগ স্থবির, যাত্রীদের ভোগান্তি
রাঙামাটি ও খাগড়াছড়ির সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আন্তজেলা ও দূরপাল্লার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েন গন্তব্যে বের হওয়া সাধারণ যাত্রীরা। সাজেকে সড়ক অবরোধ কর্মসূচিতে হামলা, মারধর ও ভাঙচুরের প্রতিবাদে এবং সেখানকার স্থানীয়দের দাবির প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে আজ শনিবার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি খামারপাড়া ও কুতুকছড়ি ধর্মঘর এলাকায় ব্যারিকেড তৈরি করা হয়। কুতুকছড়ি এলাকায় বিক্ষোভ মিছিলও করেন আন্দোলনকারীরা। যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা জরুরি প্রয়োজনেও এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেননি।
রাঙামাটি-চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. ইউছুপ জানান, চট্টগ্রাম রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও অবরোধের কারণে খাগড়াছড়ি সড়কে বাস চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। তবে রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে জানান, কাপ্তাই লেকে নৌযান চলাচল স্বাভাবিক ছিল।
খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ চেঙ্গী ব্রিজ, স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা জোড়াব্রিজ ও সাপমারা এলাকায় গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে পিকেটিং চালানো হয়। এতে জেলা সদরের সঙ্গে দূরপাল্লার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, ঢাকা থেকে আসা রাতের নৈশকোচগুলো পুলিশি পাহারায় শহরে নিয়ে আসা হয়েছে। তবে দেরিতে পৌঁছানো কয়েকটি বাস রামগড়ে আটকে রাখা হয়, যা অবরোধের সময়সীমা শেষ হওয়ার পর প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। শহরের বিভিন্ন পয়েন্টে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
কর্মসূচির বিষয়ে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা দাবি করেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের চেষ্টা করা হলেও বেতবুনিয়া এলাকায় তাদের কর্মীদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, পর্যটন এলাকায় সেনা ও পুলিশের যৌথ টহল বাড়ানো হয়েছে এবং সেখানে কোনো যানবাহন চলাচল করেনি। গত বৃহস্পতিবার সংগঠনের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমার সই করা বিজ্ঞপ্তিতে এই অবরোধের ডাক দেওয়া হয়। জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ও ওষুধের গাড়ি এই কর্মসূচির আওতামুক্ত ছিল।
এর আগে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের অপসারণের দাবিতে সাজেক সড়কে অবরোধের ডাক দেয়। তবে জেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এই অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের ওপর দায় চাপান। উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের যাতায়াত সাময়িকভাবে স্থগিত করা হয় এবং সেখানে অবস্থানরত ২ হাজার ৯৩৩ পর্যটককে নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.