সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে বাধার মুখে দীর্ঘ সময় অপেক্ষার পর জেলা পুলিশ লাইন্সে গোপনে তাকে গার্ড অব অনার প্রদান করে স্থানীয় প্রশাসন। পরবর্তীতে কবর দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে মরদেহ নিয়ে পুলিশ লাইন্সেই অবস্থান করতে বাধ্য হচ্ছে তার পরিবার।

শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিকিৎসাধীন অবস্থায় মানিক পশারী মৃত্যুবরণ করেন। দুপুরে মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হলে স্থানীয় জামায়াত নেতারা রাষ্ট্রীয় সম্মাননা ও পিরোজপুরের মাটিতে মরদেহ দাফন কার্যক্রমে সরাসরি প্রতিরোধ গড়ে তোলেন। প্রায় চার ঘণ্টা মরদেহ অ্যাম্বুলেন্সে রাখার পর বিকেলে পুলিশ লাইন্সের অভ্যন্তরে তাকে গার্ড অব অনার দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে দাফনের নিরাপত্তা নিয়ে প্রশাসন কোনো নিশ্চয়তা দেয়নি।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা মানিক পশারীর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার অন্যতম বাদী ছিলেন। পারিবারিক সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। গত দুই মাস ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
নিহতের জামাতা ফারুক হোসেন জানান, মৃত্যুর পর মরদেহ সদর উপজেলা পরিষদে আনা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা গার্ড অব অনারের কথা বলে বিকেল পর্যন্ত তাদের বসিয়ে রাখেন। মরদেহের সুরক্ষায় কোনো ব্যবস্থা ছাড়াই সাধারণ অ্যাম্বুলেন্সে ঘণ্টার পর ঘণ্টা ফেলে রেখে পরবর্তীতে গোপনে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। এরপর কীভাবে এবং কোথায় মরদেহ দাফন করা হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়নি।
দাফনে বাধার বিষয়ে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা এবং পিরোজপুরের মাটিতে তাকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে কিংবা দাফন করতে দেওয়া হবে না।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম নিশ্চিত করেন, মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.