ইসরায়েলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপির
অধিকৃত পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাজ্যের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির একজন আইনপ্রণেতা বলেন, যুক্তরাজ্যের নেতৃত্বেই ইসরায়েলের ওপর ‘পূর্ণ নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক বিচ্ছিন্নতা’ চাপিয়ে দেওয়া উচিত। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই দাবি তোলেন।

যুক্তরাজ্যের হেইস অ্যান্ড হার্লিংটন আসনের লেবার দলীয় এমপি জন ম্যাকডোনেল সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ‘নেতানিয়াহু যখন পশ্চিম তীরকে দ্বিতীয় গাজায় পরিণত করার প্রক্রিয়া শুরু করেছেন, তখন আমাদের সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এই বার্তা দেওয়া প্রয়োজন যে গণহত্যার এই বিস্তার কোনোভাবেই সহ্য করা হবে না।’
পশ্চিম তীরের হেব্রন শহরের উপকণ্ঠে একটি তল্লাশিচৌকিতে বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হওয়ার পর ফিলিস্তিনিদের ওপর তেলআবিব সম্মিলিত শাস্তি আরোপের প্রচারণা শুরু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতির পরই ম্যাকডোনেলের এই বক্তব্য সামনে এলো।
এর আগে শুক্রবার হেব্রনে এক অনুপ্রবেশের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তাদের সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে একটি বড় আকারের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে ফিলিস্তিনিদের তাদের বসতবাড়ি থেকে বাস্তুচ্যুত করা এবং বিভিন্ন বাড়িতে অভিযানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
চলতি মাসের শুরুর দিকে আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৫ বছর বয়সী ম্যাকডোনেল ইসরায়েলের বিরুদ্ধে ‘সীমিত নিষেধাজ্ঞার বাইরে’ যাওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, গাজায় চলমান গণহত্যার মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি সম্পূর্ণ বন্ধ করা প্রয়োজন।
ম্যাকডোনেল আরও বলেন, ‘ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে তারা কিছু নিষেধাজ্ঞা জারি করেছে, যা গুরুত্বপূর্ণ। তবে তা যথেষ্ট নয়। আমাদের যা প্রয়োজন তা হলো সামগ্রিক নিষেধাজ্ঞা এবং বাণিজ্যের অবসান।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.