আসিফের গাড়িতে গুলি: হত্যাচেষ্টার মামলা, তদন্তে পুলিশ
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করেছে পুলিশ।

রাজধানীর হাতিরঝিল থানায় আসিফ আকবর নিজে বাদী হয়ে শনিবার রাতে এই মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থল থেকে একটি গুলির অংশবিশেষ উদ্ধার করেছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে বিশাল সেন্টারসহ আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করছে পুলিশ।
মামলার বিবরণ থেকে পাওয়া তথ্যে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে নিজের ব্যক্তিগত গাড়ি পার্ক করে ভবনটির তিনতলায় দপ্তরে যান আসিফ আকবর। শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে হঠাৎ বিকট শব্দ শুনে নিচে নেমে তিনি গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা অবস্থায় দেখতে পান। তবে হামলার সময় আসিফ আকবর গাড়ির ভেতর ছিলেন না।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মগবাজার থেকে ওয়্যারলেস অভিমুখী সড়ক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক ব্যক্তি নেমে পার্কিং এলাকায় যান। তিনি আসিফ আকবরের গাড়ির পেছনের ডান দিকের দরজার কাচ লক্ষ্য করে গুলি চালান। এরপর দ্রুত ওই অটোরিকশায় চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.